আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মাজার-ই-শরীফ বা নীল মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাত প্রায় ১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ওই অঞ্চল।নীল মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। যা দেশটির অন্যতম সুন্দর মসজিদের একটি।এখানে খলিফা হযরত আলী (রাঃ)-এর কবর রয়েছে বলে দাবি করা হয়। যদিও ঐতিহাসিক দলিল বলে হযরত আলীকে ইরাকের নাজাফে কবরস্থ করা হয়েছে। আততায়ীর তলোয়ারের আঘাতে ইরাকের কুফায় মৃত্যু হওয়ার পর তাকে নাজাফে নিয়ে কবর দেওয়া হয়।তবে আফগানিস্তানের স্থানীয়রা দাবি করে থাকেন, শত্রুর হাত থেকে হযরত আলীর মরদেহকে রক্ষায় গোপনে সেটি খোরাসানে (আফগানিস্তান) আনা হয় এবং বর্তমান মাজার-ই-শরীফ নামে পরিচিত স্থানটিতে সমাহিত করা হয়। যদিও এই দাবির পক্ষে শক্তিশালী কোনো প্রমাণ নেই।এদিকে নতুন এ ভূমিকম্পে দেশটিতে অন্তত ২০ জন নিহত ও ৩০০ মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।ক্ষতিগ্রস্ত এলাকায় এখন ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এক মেয়ে শিশুকে টেনে বের করা হচ্ছে। জীবিত থাকলেও শিশুটি মারাত্মক আহত হয়েছে।মাজার-ই-শরীফের রাহিমা নামে এক নারী সংবাদমাধ্যম সিএনএনকে জানান, “ভূমিকম্প আঘাত হানার পর আমার পরিবার ভয়ার্ত অবস্থায় ঘুম থেকে জেগে ওঠে। আমার মেয়ে চিৎকার করতে করতে নিচে নামে। আমার জীবনে আমি এমন শক্তিশালী ভূমিকম্প অনুভব করিনি। আমার বাড়ি কংক্রিটের, তাই কিছু হয়নি। কিন্তু যাদের বাড়ি মাটির, সেগুলো অক্ষত আছে কি না আমি জানি না।”সূত্র: সিএনএনএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে পাচারকালে কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১২
ভারতে পাচারকালে কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১২

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার Read more

বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী রুবেল
বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী রুবেল

অসহায় জীবন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মেধাবী শিক্ষার্থী রুবেল হোসেন। অর্থ-সম্পদ না থাকলে ও জীবনে সুখের অভাব ছিলনা। Read more

টাঙ্গাইলের পশুর হাট ইজারা নিয়ে সাবলিজ-শেয়ার বিক্রির অভিযোগ
টাঙ্গাইলের পশুর হাট ইজারা নিয়ে সাবলিজ-শেয়ার বিক্রির অভিযোগ

টাঙ্গাইল জেলার সর্ববৃহৎ মির্জাপুর উপজেলার কাইতলা পশুর হাট ইজারা নিয়ে অন্যত্র সাবলিজ ও এফিডেভিটের মাধ্যমে শেয়ার বিক্রির অভিযোগ উঠেছে সরকারিভাবে Read more

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে যত খেলা
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে যত খেলা

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ।ক্রিকেট৫ম নারী টি-টোয়েন্টিনিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাসকাল ৭-৪৫ মি., সনি স্পোর্টস ১৫ম টি-টোয়েন্টিনিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাদুপুর ১২-১৫ Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ: ড. ইউনূস
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ: ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (১৫ সেপ্টেম্বর) সহকারী মার্কিন বাণিজ্য Read more

প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: জামায়াত আমির
প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: জামায়াত আমির

প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রথম আলো ঈদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন