রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (মারিশ্যা ব্যাটালিয়ন)।শুক্রবার (২ জানুয়ারি) বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়,  বৃহস্পতিবার মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মডেল টাউন নামক এলাকায় অভিযান পরিচালনা করে।উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ গাছের গুড়ি/টুকরা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ ৩৫৬.৭৭ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য আনুমানিক ৮,৯১,৯২৫/-।মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, ‘মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মাইক্রোবাসের ধাক্কায় পহর উদ্দিন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন Read more

গাইবান্ধায় কারাবন্দী সাবেক চেয়ারম্যানের মৃত্যু
গাইবান্ধায় কারাবন্দী সাবেক চেয়ারম্যানের মৃত্যু

গাইবান্ধা জেলা কারাগারে বন্দী থাকা অবস্থায় আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত Read more

তীব্র গরমে বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের কাজের ধীরগতি
তীব্র গরমে বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের কাজের ধীরগতি

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা তীব্র গরমে একটানা কাজ করতে পারছেন না। ফলে তাদের আয় দুই তৃতীয়াংশ কমে গেছে। Read more

প্রধান সড়কে উঠতে না দেওয়ায় পুলিশ সদস্যের মাথা ফাটাল অটোরিকশা চালক
প্রধান সড়কে উঠতে না দেওয়ায় পুলিশ সদস্যের মাথা ফাটাল অটোরিকশা চালক

গাজীপুরের টঙ্গীতে অটোরিকশাচালকের হামলায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় Read more

উল্লাপাড়ায় সেতু নির্মানের দাবি এলাকাবাসীর, সম্ভব্যতা যাচাই
উল্লাপাড়ায় সেতু নির্মানের দাবি এলাকাবাসীর, সম্ভব্যতা যাচাই

উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর ঘাটে ফুলজোড় নদীর উপর সড়ক সেতু নির্মানের জন্য এলজিইডি থেকে সম্ভব্যতা যাচাই করেছে। বুধবার (১৪ মে) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন