উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরীফে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। এছাড়া ৩২০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।তালেবান সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে আল জাজিরা জানায়, ভূমিকম্পের পর উদ্ধারকাজ পুরোদমে চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সোমবার (৩ নভেম্বর) ভোরে হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার (১৭ মাইল) জানানো হয়। ইউএসজিএস বলছে, রোববার রাত থেকে সোমবার ভোরের দিকে বিশেষ করে, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে খলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। প্রায় ৫ লাখ ২৩ হাজার জনসংখ্যার নগরী মাজার-ই-শরিফের কাছেই এর উপকেন্দ্র ছিল।বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ বলেন, ভূমিকম্পে মাজার-ই-শরিফের পবিত্র মাজারের (ব্লু মসজিদ) একটি অংশ ধ্বংস হয়েছে।দেশটির পূর্বাঞ্চলে দুই মাস আগে আরেকটি ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নাকি জামায়াত – নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কী ভাবছে এনসিপি?
বিএনপি নাকি জামায়াত – নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কী ভাবছে এনসিপি?

নির্বাচনের সময় বিএনপি নাকি জামায়াত- কোন দলের সাথে যাবে এনসিপি সেই আলোচনাও চলছে দলের মধ্যে। এনসিপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনের Read more

বিক্ষোভে উত্তাল জর্জিয়া, প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা জনতার
বিক্ষোভে উত্তাল জর্জিয়া, প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা জনতার

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা ও নির্বাচনী কারচুপির অভিযোগ ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জর্জিয়া। এসময় বিক্ষোভকারীরা রাজধানী তিবলিসিতে প্রেসিডেন্ট Read more

কৃষকের সাড়ে ৬ হাজার মণ ধান লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
কৃষকের সাড়ে ৬ হাজার মণ ধান লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কৃষকের জমি থেকে সাড়ে ৬ হাজার মণ বোরো ধান লুট ও Read more

দুর্নীতি অনুসন্ধানে শাজাহান কন্যার সম্পদের খোঁজে দুদক
দুর্নীতি অনুসন্ধানে শাজাহান কন্যার সম্পদের খোঁজে দুদক

মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ জারি করে বাস Read more

নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে ইয়াসিন আলী নামে ১২ বছর বয়সী এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে শহরের আলাইপুরের Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করায় একটি ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন