মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ জারি করে বাস ভবনের দরজায় ঝুলিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেলে শহরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের হরিকুমারিয়া এলাকার শাজাহান খানের নিজ বাস ভবনের কাউকে না পেয়ে ভবনের দরজায় দুদকের আদেশের নোটিশ টানানো হয়।দুদকের নোটিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খান ও তার স্বামী তানভীর হাসান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত সম্পদ বিবরণী। দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী, নির্ধারিত ফরমে সম্পদ বিবরণী ২১ কার্য দিবসের মধ্যে জমা দিতে হবে।মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, সাবেক নৌ ও স্থল বন্দর পরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খান ও তার স্বামী তানভীর হাসান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামের সকল সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ দিতে এসেছিলাম। কিন্তু বাড়িতে তাদের কাউকে না পেয়ে, আমরা নোটিশটি তাদের বাস ভবনের দরজায় টাঙিয়ে দিয়ে গেলাম। আগামী ২১ কার্য দিবসের মধ্যে জমা না দিলে দুদক তার আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির ব্লগের ভূয়সী প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির ব্লগের ভূয়সী প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রেড-১ অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়ার বিরুদ্ধে সম্প্রতি Read more

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান
রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

রাঙামাটিতে নানা অভিযোগে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের Read more

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।বুধবার Read more

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ভৈরবের লিটনের মৃত্যু
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ভৈরবের লিটনের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ভৈরবের যুবক লিটন চন্দ্র দাস (৪২)। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের রঞ্জিত চন্দ্র দাসের Read more

বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেলেন রিশাদ
বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেলেন রিশাদ

বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে হোবার্ট হারিকেন্স প্লে-অফে জায়গা করে Read more

নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু
নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত এক সপ্তাহে জেলায় অন্তত ১২ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন