দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার দুই ধারের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।রবিবার (২ নভেম্বর) সকাল ১১টায় ডেপুটি সেক্রেটারি মো. আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।সড়ক ও জনপদ বিভাগের ১২০ কিলোমিটার রাস্তা সম্প্রসারণের জন্য এই উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। শহরের অন্তত সাতটি বাজারের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হবে। যদিও পূর্বে বহুবার চেষ্টা করা হয়েছে, এবার কঠোর হাতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে বিপুল পরিমাণ জমি উদ্ধার হবে এবং ভুক্তভোগী সাধারণ মানুষ উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।দিনাজপুর কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বক্কর সিদ্দিক জানান, এতে কিছু স্থায়ী দোকান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ব্যবসায়ী পুঁজি হারাচ্ছেন, তাদের পুনর্বাসনের দাবি রয়েছে।উচ্ছেদ অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা
গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই। আমাদের প্রজেকশনে Read more

বিয়ে করলেই নাগরিকত্ব: ইউরোপসহ কোন কোন দেশে মিলবে সুবিধা?
বিয়ে করলেই নাগরিকত্ব: ইউরোপসহ কোন কোন দেশে মিলবে সুবিধা?

বিয়ে মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটি শুধু দু’জন মানুষের ভালোবাসার সম্পর্ককে বৈধ রূপ দেয় না, বরং অনেক সময় খুলে Read more

নদীবেষ্টিত মুজিবনগরে ২০ হাজার মানুষের চিকিৎসা কেবল ভাগ্যের হাতে
নদীবেষ্টিত মুজিবনগরে ২০ হাজার মানুষের চিকিৎসা কেবল ভাগ্যের হাতে

চারদিকে তেতুলিয়া নদীর জলরাশি, মাঝখানে একটি জনপদ—মুজিবনগর। ভোলার চরফ্যাশন উপজেলার এই বিচ্ছিন্ন দ্বীপচরে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। অথচ এত Read more

মেডিকেলে থেমে গেল রওশন আরার লড়াই, পৈতৃক জমি ছিনিয়ে নিল চার জনকে
মেডিকেলে থেমে গেল রওশন আরার লড়াই, পৈতৃক জমি ছিনিয়ে নিল চার জনকে

 কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ ধরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন রওশন আরা (৩৮)। তিনি সংঘর্ষে Read more

ফিটনেসে টাইগারদের অগ্রগতি, প্রশংসায় পঞ্চমুখ নাথান কেলি
ফিটনেসে টাইগারদের অগ্রগতি, প্রশংসায় পঞ্চমুখ নাথান কেলি

এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে মিরপুরের হোম Read more

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন