এবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তালিকায় শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন।জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছে। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর এ তালিকা প্রকাশ করে আসছে।বিশ্বজুড়ে রাজনীতি, ধর্ম, সমাজসেবা, সংস্কৃতি, অর্থনীতি ও মিডিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী মুসলিম ব্যক্তিরা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামের এই তালিকায় স্থান পান।এ বছরের তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামি স্কলার শেখ মুহাম্মদ তাকি উসমানি এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।শীর্ষ দশের তালিকায় এরপরই যথাক্রমে রয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি (৪র্থ), জর্ডানের বাদশাহ এইচএম আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল-হুসেইন (৫ম), আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব (৬ষ্ঠ), তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান (৭ম), সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ (৮ম), সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান (৯ম) এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (১০ম)।গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. ইউনূস।১৯৪০ সালের ২৮ জুন জন্মগ্রহণ করেন ড. ইউনূস। কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় তার ভূমিকার জন্য ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পান তিনি।প্রসঙ্গত, গতবছরও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিচ্ছন্নতার নামে অনিয়ম, ভাগাড়ে ঠাঁই নিয়েছে সরকারি ডাস্টবিন
পরিচ্ছন্নতার নামে অনিয়ম, ভাগাড়ে ঠাঁই নিয়েছে সরকারি ডাস্টবিন

বরিশাল জেলার গৌরনদী পৌর এলাকায় বিভিন্ন স্থানে হাট-বাজারসহ জনস্বার্থে সরকারের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে ময়লা ফেলার প্লাস্টিকের ডাস্টবিন। যার Read more

বরিশালে ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালাল গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড
বরিশালে ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালাল গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড

বরিশাল নগরীতে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মাসুম হাওলাদার নামে এক ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে Read more

পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। যা তাদের কয়েক দশকের পুরোনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী Read more

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি
রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা। এমন পরিস্থিতিতে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিস বলছে, Read more

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন