চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি পরিত্যক্ত দোকান থেকে মামুনুর রশিদ (৩০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারের দক্ষিণ পাশে পরিত্যক্ত দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নিহতের মাথা ও চোয়ালের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।স্থানীয়রা জানান, হুমায়ুন সওদাগরের পরিত্যক্ত দোকানের ভেতর মামুনুর রশিদের নিথর দেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে রামদাশ মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ হেফাজতে নেয়।স্থানীয় সূত্রে জানা যায়, মামুনুর রশিদ পেশায় একজন অটোরিকশা চালক এবং তিনি ইয়াবাসেবনে আসক্ত ছিলেন। বিকেল ৪টার দিকে তাকেও বাজার এলাকায় সুস্থ অবস্থায় দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, দুপুরে মোক্তার নামের এক ব্যক্তি ও আরও এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। মোক্তার ও ওই ব্যক্তি মামুনুর ‘নেশাসঙ্গী’ বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে ওই দুই ব্যক্তি মামুনুর রশিদকে হত্যা করেছে।এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমি সরেজমিনে গিয়েছি। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের আগে সুস্পষ্ট কিছু বলা সম্ভব নয়।”পুলিশ জানায়, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা সম্ভব হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় আবাসিক ভবনে বিস্ফোরণ: নিহত ৫, জরুরি অবস্থা জারি
রাশিয়ায় আবাসিক ভবনে বিস্ফোরণ: নিহত ৫, জরুরি অবস্থা জারি

রাশিয়ার সারাতোভ শহরের একটি আবাসিক ভবনে গ্যাস লিকজনিত বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ Read more

ঈদের আগের দিন রাজধানীতে প্রবল ঝড়-বৃষ্টি
ঈদের আগের দিন রাজধানীতে প্রবল ঝড়-বৃষ্টি

ঈদের ঠিক আগের দিন হঠাৎ করেই বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে রাজধানী ঢাকায়। বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জনের Read more

বিশ্ব মিডিয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর
বিশ্ব মিডিয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং Read more

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ
মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর গ্রামে এক ইতালি প্রবাসীর বাড়িতে মুখোশ পরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তারই ঘনিষ্ঠ আত্মীয়দের Read more

ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা
ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ আকৃতির প্লাস্টিকের Read more

বাজেটের ঘোড়ায় সওয়ার চসিক, বাস্তবায়নে অনুদানের বাঁধা!
বাজেটের ঘোড়ায় সওয়ার চসিক, বাস্তবায়নে অনুদানের বাঁধা!

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগর উন্নয়নে একের পর এক উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিচ্ছে। তবে সরকারের অনুদান ও বিদেশি অর্থায়নের ওপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন