পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভিন্নধর্মী আয়োজনে আগত পর্যটকদের বরণ করে নিলেন কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি শেষে বিকেলে কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় পর্যটকদের হাতে রজনীগন্ধা ও গোলাপ ফুল তুলে দেওয়া হয়।ফুল পেয়ে খুশি হয়ে পর্যটক রুমা বলেন, ‘এমন আয়োজন সত্যিই দারুণ লাগলো, আমাদের প্রতি স্থানীয়দের ভালোবাসা ও আতিথেয়তা দেখে মুগ্ধ হয়েছি।’খুলনা থেকে আসা আরেকজন পর্যটক তুষার হিমেল বলেন, ‘কুয়াকাটায় এসেছি সমুদ্রসৈকত দেখতে, কিন্তু এভাবে ফুল দিয়ে বরণ পাওয়া এক অনন্য অভিজ্ঞতা।’এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ, সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, সাংস্কৃতিক সম্পাদক নেছার উদ্দিন আশিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, ‘আজ বিশ্ব পর্যটন দিবস। দিবসটিকে ঘিরে কুয়াকাটায় হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।’সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান বলেন, ‘পর্যটকদের সাথে মতবিনিময় ও কুয়াকাটার সৌন্দর্য তুলে ধরার নানা উদ্যোগ নেওয়া হয়। আমরা বিশ্বাস করি, এসব আয়োজনের মাধ্যমে কুয়াকাটার পর্যটন সম্ভাবনা আরও সমৃদ্ধ হবে এবং দেশ-বিদেশের পর্যটকদের কাছে এটি আরও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।’সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যেখানে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।বিকেলে কুয়াকাটায় আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে, যাতে তারা আমাদের আতিথেয়তার উষ্ণতা অনুভব করতে পারেন। দিনভর সৈকতের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পর্যটকদের শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।এ বিষয়ে টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস ও শারদীয় দুর্গাপূজার ছুটিকে ঘিরে কুয়াকাটায় পর্যটকদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটকদেরকে ফুল দিয়ে বরণ করেছে, এটি পর্যটকদের মাঝে দারুণ একটি প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় টুরিস্ট পুলিশদের বাড়তি নজরদারী রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টায় চার জনের করোনা পরীক্ষায় ৩ জনের শনাক্ত
২৪ ঘণ্টায় চার জনের করোনা পরীক্ষায় ৩ জনের শনাক্ত

গত ২৪ ঘণ্টায় ৪ জনের করোনা ভাইরাস পরীক্ষায় ৩ জনের শনাক্ত হয়েছে। এদিকে এ ভাইরাসে আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৬ Read more

অধিকারের প্রশ্নে আপস নয়: বিসিবি সভাপতি
অধিকারের প্রশ্নে আপস নয়: বিসিবি সভাপতি

নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফর না করার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৭ জানুয়ারি) যুব ও Read more

আরপিও সংশোধন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’
আরপিও সংশোধন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’

২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে ১৫৪ জন নির্বাচিত হয়েছিলেন, এই ধরনের নির্বাচন যেন না হয়। অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী Read more

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার
সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা Read more

আমতলীতে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী গ্রেফতার
আমতলীতে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী গ্রেফতার

বরগুনার আমতলী পৌরসভার কালিবাড়ি ২নং ওয়ার্ডে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মহিলা কলেজের দক্ষিণ পাশে Read more

মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ
মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ

ঢাকা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচটা ছিল শুধু শুধু ম্যাচ নয়—ছিল মর্যাদার লড়াই। আবাহনী বনাম মোহামেডান, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন