এক ফুঁ দিয়েই যেকোন জঠিল ও কঠিন রোগের চিকিৎসা সারেন। সর্বরোগের চিকিৎসা দেন তিনি। চিকিৎসার জন্য কোন ফি নেননা, তবে চিকিৎসা নিতে আসা সহজ সরল রোগীদের কাছ থেকে কৌশলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এমনকি লাখ টাকায় চুক্তি করার তথ্য ও রয়েছে।বলছিলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কবিরাজ শাহনেওয়াজের কথা। প্রকৃত নাম আব্দুল গফুর হলেও স্হানীয়ভাবে তিনি শাহনেওয়াজ বৈদ্য নামে পরিচিত।তার বাড়ি উপজেলার আধুনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বশির মিস্ত্রীপাড়া, বাবা খুলু মিয়া ছিলেন একজন দিনমজুর।কয়েক বছর আগেও মানুষের বাড়িতে কাজের লোক হিসেবে খাটতেন। কখনো ধান কাটা, কখনোবা মাটি কাটার কাজ করতেন। অবসরে ধানক্ষেতে কিংবা পাহাড়ে বসে গাইতেন পুঁথি। কিন্তু ভিন্ন এক পথ অবলম্বন করে বদলে যায় তার জীবন, কয়েক বছরের মধ্যে বনে যান কোটিপতি।স্থানীয়দের ভাষ্যমতে, বৈদ্যগিরি করে অর্ধকোটি টাকায় করেছেন বিলাসবহুল বাড়ি। রয়েছে গরুর খামার, হালচাষের ট্রাক্টর, কৃষি জমি, রয়েছে বিপুল পরিমাণ ব্যাংক ব্যালেন্স ও।রবিবার (২ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহনেওয়াজ বৈদ্যের বাড়িতে মানুষের ভিড়। বাইরে ৪-৫ জন দালাল রোগীদের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিয়ে দরকষাকষি করছেন। রোগীরা সবাই বৈদ্যের সামনে দাঁড়ানোর জন্য ব্যাস্ত।এদিকে বৈদ্য লুঙ্গী ও হাফ হাতা গেন্জী পরে একের পর এক সিগারেট টানছেন, সিগারেট টানা শেষে কোরআন ও হাদীসের ভূলভাল আয়াত পড়ে শোনাচ্ছেন। পাশে বসে আছে বেশ কয়েকজন অনুসারী।এরপর দেখা গেলো সামনে দাঁড়িয়ে আছেন রোগীরা, আর ‘ফু’ দিচ্ছেন কবিরাজ। তারপর বৈদ্যের সামনে টাকা রেখে পা ধরে সালাম করে চলে যাচ্ছেন রোগীরা।পাশে আলম নামে তার আরেক অনুসারী ফেলে রাখা টাকা গুলো ভাঁজ করে বান্ডিল করছেন। এভাবেই চলছে চিকিৎসা।চকরিয়া মানিকপুর থেকে তথাকথিত ‘চিকিৎসা’ নিতে আসা ববিতা বড়ুয়া নামক এক মহিলা বলেন, ‘দাম্পত্য কলহের সমস্যায় এ পর্যন্ত ৮ বার আসছি। ২৫ হাজার টাকা ও দিয়েছি, তবুও কোন কাজ হচ্ছেনা। স্বামী প্রবাসে থাকে এটা জেনে আরো ২৫ হাজার টাকা দাবি করছে। কি করবো বুঝে উঠতে পারছিনা।’স্থানীয় কয়েকজন জানান, ‘তার এই প্রতারনা সিন্ডিকেটের ৪/৫ জন সক্রিয় দালাল রয়েছে। এদের প্রধান হচ্ছে আলম নামক এক ব্যক্তি, যিনি সহজ সরল মানুষদের সহজেই বশ করতে পারেন।’রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে সপ্তাহের দুইদিন বসান প্রতারনার আরেক ফাঁদ,  জ্বীন হাজিরার হাট। যেটিতে ব্যক্তি ভেদে ২০ হাজার থেকে ১লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নেন বলে জানা গেছে। এভাবেই সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। নাম প্রকাশ না করার শর্তে স্হানীয় একাধিক ব্যক্তি জানান, ‘মোটা অংকের মাসোহারা দিয়ে কয়েকজন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির আশ্রয়ে তিনি প্রতিনিয়ত এসব অপকর্ম করে যাচ্ছেন।’এই প্রতিবেদক পরিচয় গোপন রেখে বৈদ্যের কাছে দাম্পত্য কলহের কাল্পনিক কাহিনী সাজিয়ে বর্ণনা করে চিকিৎসা বাবদ খরচের বিষয়ে জানতে চাইলে তিনি ২০ হাজার টাকা দাবি করে অগ্রিম ১০ হাজার টাকা বিকাশে পাঠাতে বলেন। বিষয়টি নিয়ে জানতে চাইল শাহনেওয়াজ বৈদ্য বলেন, ‘বাবার দয়ায় আমি কবিরাজ হয়েছি। জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিচ্ছি। সবাই আমার চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন। প্রতিদিন রোগীদের সংখ্যা বেড়েই চলেছে।আগে আমার কিছু ছিলনা এখন আমার সবকিছু হয়েছে।’এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ওসি মোঃ আরিফুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।’ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে বলে ও জানান তিনি।লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোছাইন বলেন, ‘চিকিৎসাশাস্ত্রে এ ধরণের কোন ব্যবস্থা নেই। এটি প্রতারণা ছাড়া কিছুই নয়। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এসব প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদের দিয়ে সুপারি পাড়ানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ছাত্রদের দিয়ে সুপারি পাড়ানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা সুপারী পাড়ানোর অভিযোগ উঠেছে ২০২ নং জানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান Read more

যুক্তরাষ্ট্রের হাতে ৫ কোটি ব্যারেল তেল তুলে দিচ্ছে ভেনেজুয়েলা
যুক্তরাষ্ট্রের হাতে ৫ কোটি ব্যারেল তেল তুলে দিচ্ছে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর এবার দেশটির Read more

দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের টহল দল মোতায়েন
দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের টহল দল মোতায়েন

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে র‍্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক Read more

সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩টি হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।  মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টার উপজেলার সাতপোয়া ইউনিয়নের Read more

বেরোবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বেরোবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জান্নাতুল ফেরদৌসি টুম্পা নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন