যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদীতে বড়শির টানে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। উপজেলার অগ্রভুলোট গ্রামের দুই যুবক বিল্লাল হোসেন (২৫) ও আব্দুর রহিম (২২) মাছটির শিকহার করেন।জানা গেছে, রোববার (০২ নভেম্বর) প্রতিদিনের মতো বড়শি হাতে নদীতে যান তারা। কিছুক্ষণ অপেক্ষার পর বিল্লালের হুইল বড়শিতে হঠাৎ তীব্র টান অনুভূত হয়। শুরু হয় রোমাঞ্চকর এক লড়াই মাছের সঙ্গে মানুষের। প্রায় ২০ মিনিট চেষ্টার পর তিনজনের সহযোগিতায় মাছটি পাড়ে (তীরে) তোলা হয়। এ মাছটির ওজন ছিল ১৬ কেজি। পরে উপস্থিত ক্রেতারা প্রতি কেজি ৩০০ টাকা দরে মাছটি কেটে ভাগ করে নেন।  মাছ ধরার আনন্দে উচ্ছ্বসিত বিল্লাল হোসেন বলেন, ‘আমরা প্রতিদিনই বড়শি নিয়ে ইছামতিতে যাই। কিন্তু এত বড় মাছ এই প্রথম পেয়েছি। এবছর নদীতে মাছ বেশ ভালো ধরা পড়ছে।’শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, ‘নদীতে বড়শি দিয়ে মাছ ধরা আইনসঙ্গত। এমন বড় পাঙ্গাস সাধারণত উজানের পানিতে ভারতের দিক থেকে ভেসে আসে। স্থানীয় খামার বা পুকুরে এত বড় মাছ সাধারণত চাষ হয় না।’ইছামতি নদীতে এ ধরনের বড় মাছ ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই বলেছেন, বহু বছর পর নদীতে এমন বড় মাছ দেখা গেল, যা এক সময়ের প্রাণবন্ত ইছামতির পুরনো স্মৃতি ফিরিয়ে এনেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ
ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‌‘রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যারা ধর্মের নামে জান্নাতের Read more

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক
আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত Read more

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় আগুন লাগার সংবাদ পায় Read more

জোট করলে জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের
জোট করলে জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে চলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটাই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। Read more

গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে
গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ৫ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন