বরিশালে পৃথক দুটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। রবিবার (২ নভেম্বর) শেষ কার্যদিবসে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান এই আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি কামরুল ইসলাম।এরমধ্যে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা মামলায় জেলহাজতে প্রেরন করা জাতীয় পার্টির চার নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর হলেন, মোহাম্মদ জুম্মান, আক্তার হোসেন, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম। মামলার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ মে বিকেল সাড়ে চারটার দিকে বরিশাল নগরীর সদর রোড এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে রাষ্ট্রবিরোধী শ্লোগান দেয়ার অভিযোগ ওঠে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের ‘রাষ্ট্র বিরোধী’ শ্লোগান না দেয়ার অনুরোধ জানালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হামলার ঘটনা ঘটে।পরে গণঅধিকার পরিষদের বরিশাল মহানগরের সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর বাদি হয়ে দুই থেকে আড়াই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় চার নেতাকে জেলহাজতে পাঠানো হয় এবং আহবায়ক অধ্যক্ষ মহাসিনুল ইসলাম হাবুলকে জামিন দেয়া হয়।অপরদিকে হিজলা উপজেলায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ করা আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীরা হলেন, মো. শাহাবুদ্দিন পন্ডিত, মোশারফ হোসেন তালুকদার, লিয়াকত কাজী, হুমায়ুন কবির ও ইলিয়াস মোল্লা।আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ জুলাই হিজলা উপজেলা বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহজালাল রাজিব বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যু
প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যু

বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম মাসুদুর রহমান (৪৫)। তিনি নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড Read more

নাটোরে খালের জমিতে পুকুর খননের অভিযোগ, দখলমুক্তের দাবি
নাটোরে খালের জমিতে পুকুর খননের অভিযোগ, দখলমুক্তের দাবি

নাটোরের সিংড়ায় স্থানীয় এক বিএনপি নেতা কর্তৃক খাল দখল করে পুকুর খননের অভিযোগে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) বিকেল Read more

গোপালগঞ্জের ঘটনায় কেউ ছাড় পাবে না, সরকারের বিবৃতি
গোপালগঞ্জের ঘটনায় কেউ ছাড় পাবে না, সরকারের বিবৃতি

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোরভাবে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনায় জড়িতদের কেউ Read more

ঝিনাইদহে সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ১৫ স্বর্ণবার উদ্ধার
ঝিনাইদহে সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ১৫ স্বর্ণবার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে উপজেলার Read more

সাগরে তিন দিন ধরে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার
সাগরে তিন দিন ধরে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোট এফ.বি মায়ের দোয়া আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্টগার্ড Read more

সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক জাতীয় ডেটনেটর উদ্ধার
সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক জাতীয় ডেটনেটর উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২৪ টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।বিজিবি জানায়,শুক্রবার সকালে গোপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন