বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম মাসুদুর রহমান (৪৫)। তিনি নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। মাসুদের পরিবারের অভিযোগ বুধবার প্রেমিকা কৌশলে তাকে বাসায় ডেকে নিয়ে ছুড়ি দিয়ে আঘাত করেন। ঐদিন রাতেই তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের বেকারির ব্যবসা রয়েছে। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে তিনি কলেজ রোড এলাকার শওকত মোল্লার মেয়ে শান্তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। শান্তা তাকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসছিল বিষয়টি তিনি বুঝতে পারেননি। বুধবার বেকারির মালামাল আনার জন্য ২ লক্ষ টাকা নিয়ে তিনি রওনা হলে শান্তা ফোন করে তাকে বাসায় ডাকে। এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেয়ার জন্য জোড়াজুড়ি করলে মাসুদুর রহমান দিতে অস্বীকৃতি জানায়। এসময় শান্ত থাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে স্থানীয়রা আমাদের খবর দিলে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় আমার ভাই মাসুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার আমরা হামলার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করি। তখন হামলার শিকার মাসুদুর রহমান বলেন তিনি জুতার রেক থেকে পড়ে গিয়ে কাছের কোন জিনিসে পেটে আঘাত পেয়েছেন।এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও তখন জানিয়েছেন তাই আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে।ওসি মিজান বলেন মাসুদুর রহমানের সাথে শান্তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তাই মাসুদুর রহমান বিষয়টি চেপে যেতে চেয়েছেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে সেহেতু আমরা বিষয় নিয়ে তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা গ্রহণ করব।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন
ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন

তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই নদীটি ভারত ও Read more

গাজীপুর আদালতে আইজিপি মামুন ও মেজর জিয়া
গাজীপুর আদালতে আইজিপি মামুন ও মেজর জিয়া

গাজীপুর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ও সাবেক সেনা Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে Read more

গজারিয়ায় ১ম বারের মতো ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষ
গজারিয়ায় ১ম বারের মতো ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষ

গজারিয়ায়  কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ চাষ হচ্ছে গজারিয়ায়। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই Read more

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.)
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.)

জগতের প্রতিটি মুমিন-মুসলমানের সব আবেগ-অনুরাগ প্রাণোত্সারিত ভালোবাসা আর উচ্ছ্বাসে একাকার হওয়া প্রাণ-মন-মনন আকুল করা দিন আজ। উত্সবের রোশনাইঘেরা বারোই রবিউল Read more

সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি-জামায়াতসহ ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ
সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি-জামায়াতসহ ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

সিরাজগঞ্জ ৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী এম আকবর আলী ও জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁনসহ ৪ জনের মনোনয়নপত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন