কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেলে বেপরোয়াভাবে চালানোর সময় বগুড়া নগরবাড়ি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী   এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যাত্রী গুরুতর আহত হয়েছে।আজ রবিবার (২ নভেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত রোহান (১৭) উল্লাপাড়া উপজেলার পুর্ণিমাগাতী গ্রামের লিটন মাহমুদের ছেলে ও  আহত বাদশা (১৮) গয়হাটা গ্রামের ছানোয়ারের ছেলে। দুর্গঘটনার পরেই রোহান ও বাদশার বন্ধুরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১টায় কিশোর রোহান ও বাদশা সহ বেশকয়েকজন বন্ধু ৩টি মোটরসাইকেল যোগে উল্লাপাড়া থেকে শাহজাদপুর যাওয়ার পথে দ্রুত গতিতে বাউলি দেয়ার সময় ২টি মোটরসাইকেল পরস্পর ধাক্কা লাগে। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা লেগে দুমরে মুচড়ে যায়।আশপাশে থাকা লোকজন ঘটনাস্থলে এসে কিশোর রোহানকে মৃত অবস্থায় দেখতে পায়, এসময় সহযাত্রী বাদশাকে মহাসড়কের পাশের ডোবা থেকে মুমূর্ষু আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়কে শৃংখলা রক্ষায় কাজ করে। পরে উপ-পরিদর্শক মো. আরব আলীর নেতৃত্বে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আরব আলী জানান, মোটরসাইকেল দুর্ঘটনা ও একজনের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হ‌ই। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শারদীয় দুর্গাপূজা মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ এর আওতাধীন সিলেট নগরীর কয়েক এলাকায় আগামীকাল মঙ্গলবার কয়েক Read more

রাজবাড়ীতে চোর স‌ন্দে‌হে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
রাজবাড়ীতে চোর স‌ন্দে‌হে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাজবাড়ীতে ‌চোর স‌ন্দে‌হে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় সদর উপ‌জেলার বসন্তপুর ইউ‌নিয়‌নের রাজাপুর গ্রামে এঘটনা Read more

বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল মাইলস্টোনে
বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল মাইলস্টোনে

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখার ক্লাস চলছিল। হঠাৎ বিকট Read more

সহপাঠীদের গোপন ছবি তুলে ‘সিনিয়র ভাই’কে পাঠান বাকৃবি ছাত্রী
সহপাঠীদের গোপন ছবি তুলে ‘সিনিয়র ভাই’কে পাঠান বাকৃবি ছাত্রী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের এক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীদের গোপনে Read more

সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জন তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ
সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জন তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ

গাজীপুর সাফারি পার্কে মধ্যরাতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১১ জনকে আটক করেছে পার্ক কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।শনিবার (২৭ Read more

যে কারণে দিতি ‘বাবা’ ডাকতেন নায়ক রাজ্জাককে
যে কারণে দিতি ‘বাবা’ ডাকতেন নায়ক রাজ্জাককে

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। গ্ল্যামার ও অভিনয় দক্ষতার সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন দর্শকের প্রিয় মুখ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন