শারদীয় দুর্গাপূজা মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ এর আওতাধীন সিলেট নগরীর কয়েক এলাকায় আগামীকাল মঙ্গলবার কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মেরামত ও সংস্কারের কথা উল্লেখ করে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্র ও ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এলাকাগুলো হলো লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন বড়বাজার ফিডারের খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার ও আশপাশ এলাকা এবং আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন আম্বরখানা (আংশিক), মনিপুরি বস্তি, ফাজিলচিশত, সুবিদবাজার মিতালি গলি, জালালাবাদ, পিরমহল্লা (পূর্ব ও পশ্চিম), ঘূর্ণি আবাসিক এলাকা, দত্তপাড়া, আম্বরখানা কলোনি, মজুমদারি, সৈয়দ মুগনি, লেচুবাগানা, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেটের একাংশসহ-এর আশাপাশ এলাকা।সাময়িক এই অসুবিধার জন্য স্থানীয় অধিবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রিয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা।তারা জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত ইসরায়েলের, ১৪ দেশের নিন্দা
পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত ইসরায়েলের, ১৪ দেশের নিন্দা

অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ১৪টি দেশ। বুধবার ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিসহ এসব দেশ Read more

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ নিষ্ফল হবে: সিইসি
রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ নিষ্ফল হবে: সিইসি

প্রবাসীদের ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন আশা করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সব দলের Read more

চন্দনাইশে যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার
চন্দনাইশে যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূলহোতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সাইফুল রাঙামাটি জেলার লংগদু Read more

খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন
খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন