গাজীপুর সাফারি পার্কে মধ্যরাতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১১ জনকে আটক করেছে পার্ক কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল রাকিব। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আটককৃত ব্যক্তিরা স্থানীয় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বলে জানান গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান।কর্তৃপক্ষ জানান, বিভিন্ন সময় গাজীপুর সাফারি পার্কে চুরির ঘটনা ঘটেছে, এতে পার্কের মূল্যবান, দুর্লভ প্রাণী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল খোয়া গেছে। এসব ঘটনায় মামলাও হয়েছে। এরপর থেকেই চুরি ঠেকানোসহ পার্কের নিরাপত্তা বাড়াতে পার্কের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে রাতে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। রাতে ডিউটি চলাকালীন ১১ জন ছেলেকে পার্কের সীমানা ঘুরতে দেখে। পরে বিষয়টি সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমানসহ ট্যুরিস্ট পুলিশের সাফারি পার্ক ক্যাম্প জানানো হয়। পরে তাদের আটক করে হেফাজতে নেয়া হয়। সকালে শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, তাদের আটকের পর আমাদের কাছে বনবিভাগ হস্তান্তর করেছে। পরে শনিবার দুপুরে আটককৃত ১১ জনকে আদালতে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর
নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে। প্রবল জোয়ারের কারণে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন ও Read more

ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব
ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই মাননীয় প্রধান উপদেষ্টাসহ Read more

গাংনীতে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ
গাংনীতে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিষ্ট্রার নাইমা ইসলামের বিরুদ্ধে ঘুষ দূর্নীতি ও হয়রানীর অভিযোগ উঠেছে। নিয়োগের পর প্রথম কর্মস্থল হিসেবে যোগদানের Read more

শ্রমিকের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে: উপদেষ্টা সাখাওয়াত
শ্রমিকের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে: উপদেষ্টা সাখাওয়াত

ঈদকে সামনে রেখে শ্রমিকদের পাওনা পরিশোদের জন্য চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত মালিকদের সময় দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে শ্রমিকদের Read more

চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ
চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছাড়া অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন