বাংলাদেশ সময় বিকেল ৩টায় হওয়ার কথা ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার নারী বিশ্বকাপ ফাইনালের টস। তবে নাবি মুম্বাইয়ে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। এমনকি বিকেল সাড়ে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পেরিয়ে গেলেও মাঠে নামতে পারেনি দুই দল।বৃষ্টি ম্যাচের জন্য অপেক্ষা করা খেলোয়াড় ও সমর্থকদের ধৈর্য পরীক্ষা করছে। এমন পরিস্থিতিতে উদ্ভূত প্রশ্নগুলো হলো, কখন থেকে ওভার-কাটার কাজ শুরু হবে? ফলের জন্য কত ওভার খেলতে হবে? আজ খেলা না হলে কি হবে? রিজার্ভ ডে কি আছে? রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি থাকে?ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩৮ মিনিট থেকে। ফল নিশ্চিত করতে দু’দলকে সর্বনিম্ন ২০ ওভার খেলতে হবে। আজ যদি ২০ ওভার খেলা সম্ভব না হয়, ম্যাচ স্থগিত হয়ে যাবে রিজার্ভ ডে’তে।আইসিসি এই টুর্নামেন্টে শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে বরাদ্দ করেছে। গ্রুপপর্বে মোট ছয়টি ম্যাচ ইতিমধ্যে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আইসিসির প্লেয়িং কন্ডিশনে বলা হয়েছে, ‘সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে বরাদ্দ করা হয়েছে। অসম্পূর্ণ ম্যাচ রিজার্ভ ডেতে সম্পূর্ণ করতে হবে। অন্য কোনো ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকবে না।’রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি হয় এবং ২০ ওভার খেলা সম্ভব না হয়, তবে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসুতে প্রচারণা শেষে ৩৫ বছর পর ভোট উৎসবের অপেক্ষা
চাকসুতে প্রচারণা শেষে ৩৫ বছর পর ভোট উৎসবের অপেক্ষা

৩৫ বছর পর বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন কাল। প্রচারণা শেষে এখন অপেক্ষা ভোট উৎসবের। ভোটগ্রহণের পাশাপাশি কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে Read more

দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ উন্মোচন করল ইরান
দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ উন্মোচন করল ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স তাদের উন্নত সংস্করণের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘এমাদ’ ও ‘কদর’ উন্মোচন করেছে। শনিবার (১৮ Read more

যশোরে সাবেক স্ত্রীসহ ৩ জনকে ছুরিকাঘাত
যশোরে সাবেক স্ত্রীসহ ৩ জনকে ছুরিকাঘাত

যশোরে সাবেক স্ত্রীসহ তিনজনকে ছুরিকাঘাত করেছেন ডালিম হোসেন ওরফে ইমরান নামে এক ব্যক্তি।শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে যশোর শহরের নাজির Read more

কালিয়াকৈরে হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেফতার
কালিয়াকৈরে হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ মে) Read more

আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার: ট্রাম্প
আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার: ট্রাম্প

আগ্রাসী বৈদেশিক নীতির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন তিনি অনুভব করেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন