রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নারী এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ দম্পতি হত্যার শিকার নাকি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করে জানতে পারেনি পুলিশ।মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চচল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।এর মধ্যে নিহত সাইফুল ইসলাম (৩০) ওই বাসার দারোয়ান ছিলেন। আর নিহত নারীর নাম শাকিলা। তিনি সাইফুলের স্ত্রী। একই বাসার রান্নার কাজ করতেন তিনি। তাদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৫ অক্টোবরের পর এ ঘটনা ঘটতে পারে।তিনি আরও জানান, সকালে স্থানীয় লোকজন মরদেহের পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে দুটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী মামলা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জে বৃদ্ধা মাকে হত্যার অ‌ভি‌যোগে ছে‌লেসহ গ্রেফতার ৩
মানিকগঞ্জে বৃদ্ধা মাকে হত্যার অ‌ভি‌যোগে ছে‌লেসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেলায় লক্ষ্মী রাজবংশী নামে এক বৃদ্ধাকে হত্যার অ‌ভি‌যোগে তার বড় ছেলে, ছেলের বৌ ও নাতিকে গ্রেফতার করা হয়েছে। Read more

ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা
ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকের প্রধান বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কিরকুকে দু’টি বিস্ফোরক Read more

গাজায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু আরও ১০ জনের
গাজায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু আরও ১০ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট এই পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও ১০ Read more

শেকৃবিতে ৯ শিক্ষকের পাঠদান ও গবেষণা কার্যক্রমে নিষেধাজ্ঞা
শেকৃবিতে ৯ শিক্ষকের পাঠদান ও গবেষণা কার্যক্রমে নিষেধাজ্ঞা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষককে তাঁদের কোর্স ও পরীক্ষা সংক্রান্ত সকল একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা Read more

গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম আটক
গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম আটক

গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম (৪০)কে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার পৌরসভার টিকরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। Read more

গাজীপুরে পুলিশের সামনে চাঁদাবাজদের সাংবাদিককে পেটানোর ভিডিও ভাইরাল
গাজীপুরে পুলিশের সামনে চাঁদাবাজদের সাংবাদিককে পেটানোর ভিডিও ভাইরাল

গাজীপুর নগরের সাহাপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন