আগ্রাসী বৈদেশিক নীতির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন তিনি অনুভব করেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জোর করে আটক করার ঘটনার পর দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বৈদেশিক নীতির বিষয়ে এ অবস্থান স্পষ্ট করেন তিনি।সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার সিদ্ধান্ত ও কর্মকাণ্ড পরিচালিত হবে কেবল তার ‘নিজস্ব নৈতিকতা’ দিয়ে। আন্তর্জাতিক আইন মানা হবে কি না, সেটি তার ব্যাখ্যার ওপর নির্ভর করে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার। আমি মানুষের ক্ষতি করতে চাই না।’ এর আগে গত শনিবার স্থানীয় সময় ভোরে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। রাজধানী কারাকাসসহ বিভিন্ন সামরিক স্থাপনায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। অভিযানের এক পর্যায়ে মার্কিন সেনারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে সরিয়ে নেয়। এ ঘটনার পরই আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচকেরা বলছেন, এই অভিযান জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে কোনো দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ নিষিদ্ধ।হামলার পর ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রশাসনিক নিয়ন্ত্রণ নেবে এবং দেশটির তেলসম্পদ ব্যবহার করবে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, তারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করবে, তবে একই সঙ্গে স্পষ্ট করা হয় যে ওয়াশিংটন দেশটির নীতিনির্ধারণে প্রভাব রাখবে। ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, মার্কিন নির্দেশনা অমান্য করা হলে আবারও সামরিক হামলা চালানো হতে পারে।ভেনেজুয়েলার বাইরে কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধেও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি ডেনমার্কের অধীন গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রচেষ্টাও তিনি জোরদার করেছেন। এর আগে গত জুনে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হয়ে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেন তিনি।ট্রাম্প প্রশাসনের এই আগ্রাসী অবস্থান আন্তর্জাতিক পরিসরে উদ্বেগ বাড়িয়েছে। জাতিসংঘে বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক মার্গারেট স্যাটারথওয়েট সতর্ক করে বলেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে বিশ্ব আবারও ‘সাম্রাজ্যবাদী রাজনীতির’ দিকে ফিরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার মতে, যুক্তরাষ্ট্রের এই দৃষ্টান্ত অন্য শক্তিধর দেশগুলোকেও একই পথে হাঁটতে উৎসাহিত করতে পারে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

নেদারল্যান্ডসে আন্তর্জাতিক সেমিনারে বাকৃবির দুই দলের সাফল্য
নেদারল্যান্ডসে আন্তর্জাতিক সেমিনারে বাকৃবির দুই দলের সাফল্য

টেকসই বৈশ্বিক খাদ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫-এর দ্বিতীয় আসরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুটি Read more

ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি
ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি

শুষ্ক আবহাওয়ায় রাজধানীর বাতাসে ক্রমেই যেন বাড়ছে দূষণের মাত্রা। বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের তালিকায় শীর্ষ ৬ নম্বরে উঠে এসেছে ঢাকা। আজ Read more

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের বাকলিয়া Read more

‘খালেদা জিয়ার জন্য কেনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি, অংশ নেবেন নির্বাচনী প্রচারণায়’
‘খালেদা জিয়ার জন্য কেনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি, অংশ নেবেন নির্বাচনী প্রচারণায়’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তার জন্যে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার (১৯ Read more

ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন