দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে ২ বছর আগে প্রেমের গুঞ্জন ওঠে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তখন কেউ বলেছিলেন দুজনের প্রেম, কেউবা এটাকে বিয়ে পর্যন্ত গড়িয়ে নিয়ে গোপনে সংসার করছেন বলেও দাবি করেন। সেই গুঞ্জনে পানি ঢেলে হঠাৎই ফারিণ বিয়ে করে ফেলেন। এরপর যে যার কাজে ব্যস্তও হয়ে পড়েন তাহসান-ফারিণ। এই পুরো গুঞ্জনের পেছনে ছিল একটাই কারণ— তাহসান ও ফারিণের একসঙ্গে কাজ করা। সেই থেকেই শুরু হয় কানাঘুষা, আর ধীরে ধীরে তা রটে যায় চারদিকে।সময় গড়িয়েছে, গুঞ্জন থিতু হয়েছে। এখন ফারিণ ব্যস্ত বড় পর্দায়, ঢাকার পাশাপাশি টালিগঞ্জেও তার কাজের ব্যস্ততা বাড়ছে। কিছুদিন আগেই কলকাতায় গিয়ে দেখা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী, কোয়েল মল্লিক, দেবদের সঙ্গে। সেখানে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন তিনি।সেই সাক্ষাৎকারেই ফের সামনে আসে পুরোনো প্রশ্ন—তাহসানের সঙ্গে প্রেমের খবর!ফারিণ এবার স্পষ্ট বললেন, ‘বিষয়টা পুরোই ভুলভাল ছিল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ করিনি, তাই না জেনে সবাই তাহসানের নাম জুড়ে দেয়। তখনই বুঝলাম, এবার সত্যি প্রেমিককে সামনে আনতেই হবে।’অর্থাৎ, তাহসানকে ঘিরে ছড়ানো গুঞ্জনই তাকে বাধ্য করেছিল নিজের প্রেমের মানুষকে প্রকাশ্যে আনতে।এরপরই তিনি জানান নিজের সম্পর্কের কথা। ২০২৩ সালের আগস্টে দীর্ঘ সাড়ে আট বছরের প্রেমের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন ফারিণ।ব্যক্তিজীবন ও কাজের ভারসাম্য নিয়ে ফারিণের স্পষ্ট মন্তব্য, ‘হয়তো একদিন আমার উদাহরণ দেওয়া হবে—অল্প বয়সে বিয়ের পরও অভিনয় করেছি। বিয়ে ও অভিনয়ের মধ্যে বিরোধ কোথায়? কখন বিয়ে করব, সেটা আমি ঠিক করব। আর বিয়ের পর কাজ বরং আরও বেড়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা
বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা

বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনও নির্বাচনকে ভারত অন্তর্ভুক্তিমূলক মনে করবে কি-না বা স্বীকৃতি দেবে কি-না, সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে। পাশাপাশি Read more

খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন
খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও ৭ জন নারী ও ২ জন পুরুষসহ মোট ৯ জনকে পুশইন Read more

নীলফামারীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড
নীলফামারীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম (২১) নামে এক যুবককে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন Read more

দৌলতদিয়া পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার
দৌলতদিয়া পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে মোসলেম প্রামানিক নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার Read more

মুর‌গির দে‌হে এ‌ডি‌নোভাইরা‌সের নতুন সে‌রোটাইপ শনাক্ত
মুর‌গির দে‌হে এ‌ডি‌নোভাইরা‌সের নতুন সে‌রোটাইপ শনাক্ত

দেশে আমিষের অন্যতম প্রধান উৎস হলো মুরগি। মুরগিকে কেন্দ্র করেই দেশে ক্ষুদ্র ও মাঝারি পরিসরের নানা ধরনের শিল্প গড়ে উঠেছে। Read more

বেনাপোলে ৯.২০ লাখ টাকার জাল নোটসহ প্রতারক ধরা
বেনাপোলে ৯.২০ লাখ টাকার জাল নোটসহ প্রতারক ধরা

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন