চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিকাশ এজেন্টের কাছে টাকা জমা দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছিনতাইয়ের শিকার হয়েছেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের এক ডিলার। শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গুয়াপঞ্চক এলাকার রাজছিলা ফকিরের মাজারের পূর্ব পাশে আনোয়ারা–চট্টগ্রাম সড়কে এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার ব্যক্তি হলেন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আমির হোসেনের পুত্র মো. জামশেদ হোসেন (২৫)। তিনি ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কর্ণফুলী উপজেলার একজন অনুমোদিত ডিলার।এজাহার সূত্রে জানা যায়, সাপ্তাহিক ব্যাংক বন্ধের দিনে তিনি নিয়মিতভাবে নগদ টাকা আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারস্থ বিকাশ মূল এজেন্টের অফিসে জমা দেন। ঘটনার দিনও তিনি মোটরসাইকেলযোগে চাতরী চৌমুহনীর উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় পৌঁছালে তিনজন মুখোশধারী অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলযোগে তার গতিরোধ করে।হঠাৎ ব্রেক কষে তিনি রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা তার কাঁধে থাকা ২ লাখ ৫০ হাজার টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং তাকে কিল, ঘুষি ও লাথি মারে। পরে তারা জামশেদের ব্যবহৃত হোন্ডা এক্স-ব্লেড মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং নিজেদের কালো রঙের একটি পালসার মোটরসাইকেলে করে চাতরী চৌমুহনীর দিকে পালিয়ে যায়।ভুক্তভোগী জামশেদ হোসেন বলেন, “আমি মোটরসাইকেলযোগে চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিলাম। পেছন থেকে তিনজন মুখোশধারী এসে আমার গতিরোধ করে ব্যাগ ছিনিয়ে নেয় ও আমাকে মারধর করে। তারা আমার বাইকের চাবিটিও নিয়ে যায়, যাতে আমি ধাওয়া দিতে না পারি। তাদের বাইকটি দেখলে চিনতে পারবো।”ঘটনার পর হতভম্ব অবস্থায় তিনি পরিবারের সদস্য, কোম্পানির প্রতিনিধি ও স্থানীয়দের বিষয়টি জানান। পরে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে চার নবজাতকের জন্ম দিলেন গৃহবধু!
মির্জাপুরে চার নবজাতকের জন্ম দিলেন গৃহবধু!

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন জেলার কালিহাতি উপজেলার সৌদি আরব প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী বিথী আক্তার (২১)। বৃহস্পতিবার (৪ Read more

মেঘনায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার
মেঘনায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার

কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ টিটু মিয়া (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে Read more

গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। বুধবার (০৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার Read more

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া Read more

ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আইনি নোটিশ
ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আইনি নোটিশ

বিএনিপ নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ এবং শপথ পড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন