টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন জেলার কালিহাতি উপজেলার সৌদি আরব প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী বিথী আক্তার (২১)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুমুদিনী হাসপাতালের অবস্‌ বিভাগে ভর্তির পর নরমাল অস্ত্রপচারের মাধ্যমে চার সন্তান প্রসব করেন গৃহবধূ বিথী। বাচ্চাগুলোর মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে বলে জানা যায়।এই ঘটনা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ওজন তুলনামূলক কম হওয়ায় বর্তমানে বাচ্চা চারজন খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।বিথীর বাবা বাদল মিয়া জানান, তার মেয়ে গর্ভবতী জানতে পেরে উভয় পরিবারই তার প্রতি বেশি বেশি যত্ম করেন। কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করেও জানতে পারি তিনটি বাচ্চা হবে। তবে পরিস্থিতি খারাপ হওয়ায় আমরা মেয়েকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করি। পরে ডাক্তার নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি বাচ্চা প্রসব করান। আমরা চারটি বাচ্চার কথা শুনে খুব অবাক হই। সবশেষে আমরা খুবই আনন্দিত। এসময় তিনি তার মেয়ে ও সন্তানদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।এদিকে পরিবারের অন্য সদস্যরা জানান, তারা খুবই আনন্দিত এবং সমাজের অন্যান্য লোকজনও এই ঘটনাকে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির উদাহরণ হিসেবে গ্রহণ করছেন।কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমা আক্তার বলেন, বৃহস্পতিবার সকালে ওই নারী ভর্তি হন। আমরা ৩৬ সপ্তাহে নরমাল ডেলিভারী করে থাকি। কিন্তু বিথী ২৯ সপ্তাহে নরমাল ডেলিভারীর মাধ্যমে চারজন সন্তান জন্ম দেন। প্রতিটি বাচ্চার ওজন ১ কেজির মতো। ওজন কম হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হাসপাতালের পক্ষ থেকে মা ও বাচ্চাদের সকল ধরনের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরাট কোহলির অজানা চার গুণ ফাঁস করলেন ধোনি
বিরাট কোহলির অজানা চার গুণ ফাঁস করলেন ধোনি

এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। চাপের মুখে তার আগ্রাসী ব্যাটিং, ফিল্ডিংয়ে তৎপরতা Read more

পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু বাংলাদেশের

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনদের বিপক্ষে ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডারউইনে Read more

ষাটোর্ধ্ব অভিনেতাকে ‘গোপনে বিয়ে’ করলেন মাহিমা?
ষাটোর্ধ্ব অভিনেতাকে ‘গোপনে বিয়ে’ করলেন মাহিমা?

এক যুগ আগে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন মাহিমা চৌধুরী। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কনে সাজে Read more

অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের
অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের

অবকাঠামোগত উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান Read more

আরও বিস্তৃত হতে পারে শৈত্যপ্রবাহ
আরও বিস্তৃত হতে পারে শৈত্যপ্রবাহ

দেশের চার জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিনটি অস্ত্রগুলিসহ আটক ৪
পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিনটি অস্ত্রগুলিসহ আটক ৪

পাবনা শহরে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে তিনটি অস্ত্র বিপুল পরিমাণ গুলিসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) রাতে শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন