১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত হবে আজ রবিবার (২ নভেম্বর) বেলা ১১টায়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হবে।সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইজবন্ডের ‘ড্র’ সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিটি সিরিজে ১টি করে ৬,০০,০০০ টাকা, ১টি করে ৩,২৫,০০০ টাকা, ২টি করে ১,০০,০০০ টাকা, ২টি করে ৫০,০০০ টাকা এবং ৪০টি করে ১০,০০০ টাকার পুরস্কারসহ মোট ৪৬টি পুরস্কার দেওয়া হয়।প্রাইজবন্ডের ‘ড্র’ সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিটি সিরিজে ১টি করে ৬,০০,০০০ টাকা, ১টি করে ৩,২৫,০০০ টাকা, ২টি করে ১,০০,০০০ টাকা, ২টি করে ৫০,০০০ টাকা এবং ৪০টি করে ১০,০০০ টাকার পুরস্কারসহ মোট ৪৬টি পুরস্কার দেওয়া হয়।জানা গেছে, ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে এবং ড্রয়ের দিন বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলোই সংশ্লিষ্ট ড্রয়ের আওতায় আসে। আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী, প্রাইজবন্ডে পুরস্কারপ্রাপ্ত অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে কর কাটা হয়।প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই এবং ৩১ অক্টোবর ড্র অনুষ্ঠানের নির্ধারিত তারিখ। যদি নির্ধারিত দিনটি কোনো সরকারি ছুটির দিন হয়, তাহলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালুরঘাটে রেলসহ নতুন সেতু নির্মাণের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
কালুরঘাটে রেলসহ নতুন সেতু নির্মাণের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) Read more

বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান, সন্তান জন্মের পর হবে দিগুণ
বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান, সন্তান জন্মের পর হবে দিগুণ

পরিবার গঠনের ওপর উৎসাহ দিতে প্রতিষ্ঠানের কর্মীদের ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে Read more

নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার
নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে এক নিরীহ মানুষকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গিয়ে নৃশংসভাবে হত্যার শিকার হন বিজয় নামের এক যুবক। সেই হত্যা Read more

‘আ.লীগ দেশের বাইরে কী করছে, নজর রাখছে সরকার’
‘আ.লীগ দেশের বাইরে কী করছে, নজর রাখছে সরকার’

দেশের বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কী করছে, তা অন্তর্বর্তী সরকার নজর রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

বেনাপোলে গাঁজাসহ তরুণ আটক
বেনাপোলে গাঁজাসহ তরুণ আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রাম থেকে ৮৫ কেজি ভারতীয় গাঁজাসহ একজন তরুণকে আটক করেছে যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২৯ Read more

বাড়ি বিক্রির টাকায় অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, অবশেষে আত্মহত্যা
বাড়ি বিক্রির টাকায় অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, অবশেষে আত্মহত্যা

ঠাকুরগাঁও পৌর শহরের পাকা বাড়ী ১৪ লাখ টাকায় বিক্রি করে অনলাইন জুয়া খেলে উড়িয়েছেন সাদেকুল ইসলাম (৫০)। এরপরে উঠেছিলেন ভাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন