যশোরের বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রাম থেকে ৮৫ কেজি ভারতীয় গাঁজাসহ একজন তরুণকে আটক করেছে যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২৯ আগস্ট) সকালে ওই গ্রামের লাল্টুর নির্মাণাধীন বসতবাড়ির সিড়ির নিচ থেকে এ মাদক উদ্ধার করা হয়। আটক তরুণের বয়স ১৮ বছরের কম হওয়ায় আইনি কারণে তার নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না বলে র‌্যাব জানায়। যশোর র‌্যাব ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লীডার রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্প অভিযান চালায়। এ সময় বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া (পূর্বপাড়া) গ্রামের লাল্টুর বসতবাড়িতে অবস্থানরত কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিল। সেখানকার নির্মাণাধীন ভবনের সিড়ির নিচ থেকে চারটি বস্তায় রাখা ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা। তিনি আরও জানান, আটককৃত কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার
পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার

বাংলাদেশর বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। শঙ্কা আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই জঘন্য Read more

সাড়ে ১৯ হাজার মুসল্লির হজযাত্রা অনিশ্চিত
সাড়ে ১৯ হাজার মুসল্লির হজযাত্রা অনিশ্চিত

সৌদি অংশের কারিগরি জটিলতার কারণে এখনো ভিসা হয়নি সাড়ে ১৯ হাজারেরও বেশি হজযাত্রীর। সরকারের পক্ষ থেকে সৌদি হজ মন্ত্রণালয়ে ডিও Read more

চলতি মাসেই দ্বিগুণ দামে ৯ কার্গো এলএনজি আসছে
চলতি মাসেই দ্বিগুণ দামে ৯ কার্গো এলএনজি আসছে

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির আঁচ লাগচ্ছে পুরো বিশ্বে। বিশেষ করে ইরানের হরমুজ প্রণালি অবরোধের Read more

‘ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই’
‘ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই’

ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।রোববার (১৪ Read more

‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি’!
‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি’!

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ অভিযোগ উঠেছে আনসার-ভিডিপির প্রশিক্ষকের বিরুদ্ধে।বুধবার (২৪ সেপ্টেম্বর) অষ্টগ্রাম উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন