আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে শিপন মিয়া (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাতে বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপন মিয়া থোল্লাকান্দি গ্রামের কথিত ডাকাত মুন্নাফ মিয়া ওরফে মনেক ডাকাতের ছেলে।স্থানীয় সূত্র জানায়, রাতে বাজারের এক হোটেলে শিপন আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল সশস্ত্র লোক গুলি চালালে শিপনসহ দুই হোটেলকর্মী ইয়াছিন (২০) ও নূর আলম (১৮) গুলিবিদ্ধ হন। খবর পেয়ে শিপনের বাবা মুন্নাফ মিয়ার নেতৃত্বে লোকজন প্রতিপক্ষ এমরান মাস্টারের অফিসে হামলা চালান। পাল্টা গুলিতে এমরান মাস্টার (৩৮) আহত হন।আহত এমরান মাস্টার ঢাকায় কর্মরত ডিসি বিল্লাল হোসেনের ছোট ভাই ও শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন।সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু বাড়িঘরে ভাঙচুরের খবর পাওয়া গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক ও নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ওসি শাহীনূর ইসলাম বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতভর অভিযান চলেছে। গুলিবিদ্ধ শিপন মিয়া ঢাকা নেয়ার পথে মারা গেছেন।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে অভিযান: ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ, আটক ১
কালিয়াকৈরে অভিযান: ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ, আটক ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।শনিবার Read more

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা
পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মী ইয়ানুল হোসেনকে ধারালো অস্ত্রধারা কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আলামিন নামে Read more

লালমনিরহাটে এক সপ্তাহ ধরে নিখোঁজ মিরাজ
লালমনিরহাটে এক সপ্তাহ ধরে নিখোঁজ মিরাজ

এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি হাফিজিয়া মাদরাসা পড়ুয়া ছাত্র মিরাজ বাবুর (১৪)। নিখোঁজ মিরাজ বাবু লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার Read more

একবেলার বাজার মানেই এখন বাজেটের ছেঁড়া জুতো!
একবেলার বাজার মানেই এখন বাজেটের ছেঁড়া জুতো!

এক সময় ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে হাতে ব্যাগ ভারী হয়ে যেত। এখন সেই একই টাকায় বাজার থেকে ফিরছেন অনেকে Read more

হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনীর সৃষ্টি, তারা দেশে মব তৈরি করছে: ভূমিমন্ত্রী
হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনীর সৃষ্টি, তারা দেশে মব তৈরি করছে: ভূমিমন্ত্রী

আওয়ামী লীগ আমলে বিএনপির ওপর নির্যাতনকারী ‘হেলমেট বাহিনী’ থেকেই বর্তমানে ‘গুপ্ত বাহিনী’র সৃষ্টি হয়েছে এবং তারাই দেশে মব (বিশৃঙ্খল জনতা) Read more

মাঠে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জীবনই থমকে গেল সাংবাদিক শামীমের
মাঠে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জীবনই থমকে গেল সাংবাদিক শামীমের

জুলাই আন্দোলনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে প্রোগ্রামের ছবি তুলতে গিয়ে পুলিশের লাঠিচার্জে আহত সাংবাদিক শামীম আহমেদ দীর্ঘ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন