জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মী ইয়ানুল হোসেনকে ধারালো অস্ত্রধারা কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আলামিন নামে অপর একজনকে গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ইয়ানুল হোসেন (৩৫) পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের শালাখুর গ্রামের আলম মন্ডলের ছেলে। আর আহত আল আমিন একই এলাকা কামার গ্রামের বাসিন্দা।  পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, পাঁচবিবির শালাইপুর বাজার হতে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় ইয়ানুল হোসেন ও আল আমিন। গাড়িটি ঢাকারপাড়া নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে রাস্তা থেকে দক্ষিণ পাশে আলুর জমিতে টেনে নিয়ে ইয়ানুল হোসেন ও আল আমিন ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। তখন ইয়ানুর মৃত্যুবরণ করে ও আল আমিন গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ইয়ানুল হোসেনকে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আলামিনকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, নিহত যুবদলের নেতা ইয়ানুল হোসেনের লাশ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন এখনও অভিযোগ পাওয়া যায়নি।উল্লেখ্য গত ১৪ ডিসেম্বরে ওয়াজ মাহফিলে আদায়কৃত টাকাকে কেন্দ্র করে যুবদলের নেতা ইয়ানুল হোসেনের সাথে একই এলাকার দামপাড়া গ্রামের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ময়নুল ইসলাম ও তার লোকজনের সাথে মারামারি হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়। এঘটনাকে কেন্দ্র করেই যুবদলের নেতা ইয়ানুল হোসেনকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ শতাংশ
জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ শতাংশ

২০২৫-২৬ অর্থ-বছরের প্রথম মাস জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থ-বছরের একই সময়ের তুলনায় প্রায় Read more

শেরপুরে সুদের টাকার জন্য গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
শেরপুরে সুদের টাকার জন্য গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকার জন্য নুর আমিন (৩৮) নামের এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ জুন) নির্যাতনের Read more

ফিলিস্তিনিদের মুক্তি কামনায় শেষ হলো ‘মার্চ ফর গাজা’
ফিলিস্তিনিদের মুক্তি কামনায় শেষ হলো ‘মার্চ ফর গাজা’

মোনাজাতের মাধ্যমে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাত শুরু Read more

যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক ২
যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক ২

যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই দিনে চোরাচালানী মালামালসহ একজন ভারতীয় ও একজন স্থানীয় চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

পত্রিকা: ‘জুলাই সনদ: যেসব ইস্যুতে আর ছাড় দেবে না বিএনপি ও সমমনারা’
পত্রিকা: ‘জুলাই সনদ: যেসব ইস্যুতে আর ছাড় দেবে না বিএনপি ও সমমনারা’

জুলাই সনদের তিনটি ইস্যুতে বিএনপি ও সমমনা জোটের দলগুলো ছাড় দিতে রাজি নয়। এ নিয়ে বাংলাদেশের একাধিক সংবাদপত্রে খবর প্রকাশ Read more

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত 
পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত 

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু তালেব ওরফে তালেব মাঝি (৫৫) নামক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ২টার দিকে পেকুয়া উপজেলার মগনামা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন