চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর চায়না ইকোনমিক জোন এলাকায় এক বাকপ্রতিবন্ধীর বাড়িতে হামলা, দেয়াল ভাঙচুর ও লোহার গেইট লুটের অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি অভিযোগ করে বলেন, গত ১৯ সেপ্টেম্বর সকালে আবু ছালেক ও আবু ছৈয়দের নেতৃত্বে ৮–১০ জন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দেয়াল ভেঙে ফেলে এবং লোহার গেইট খুলে নিয়ে যায়। বাধা দিলে তার বাকপ্রতিবন্ধী ভাই মো. দিদারুল আলমকে বেধড়ক মারধর করা হয়।কামাল উদ্দিন বলেন, “এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিক সালিশী বৈঠক ও থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। বরং এখন অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিচ্ছে।”সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাকপ্রতিবন্ধী মো. দিদারুল আলম, আরফ আলী, আবদুল হাকিম, মোহাম্মদ ফারুক ও স্থানীয় আহমদ ছফা প্রমুখ।ভুক্তভোগী পরিবার ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুধু পারমাণবিক নয়, আরেক ভয়াবহ সংকটের মুখে ভারত-পাকিস্তান
শুধু পারমাণবিক নয়, আরেক ভয়াবহ সংকটের মুখে ভারত-পাকিস্তান

ভারত ও পাকিস্তান যখন আবারও তাদের চিরচেনা 'যুদ্ধ-যুদ্ধ খেলায়' জড়াতে চলেছে - যা এইবার আগের যেকোনো বারের চেয়ে ভয়াবহ হতে Read more

সংঘাতের শেষ দিনে প্রথমবারের মতো প্রাণ গেল ইসরায়েলি সেনার
সংঘাতের শেষ দিনে প্রথমবারের মতো প্রাণ গেল ইসরায়েলি সেনার

ইসরায়েল-ইরান সংঘাতে প্রথমবারের মতো জানা গেল ইসরায়েলি সেনা নিহতের খবর। দখলদার দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিয়ারশেবা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় Read more

কাবা শরিফে মসজিদের ৩তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা
কাবা শরিফে মসজিদের ৩তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর। সঙ্গে সঙ্গে সেখানে থাকা নিরাপত্তা Read more

মাইলস্টোনের শিক্ষকরা মানবতা ও সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন
মাইলস্টোনের শিক্ষকরা মানবতা ও সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত Read more

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের বাকলিয়া Read more

আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান
আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন