সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জজ কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমকে দেখতে উল্লাপাড়া ঝিকিড়া তার বাসভবনে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। গত বছর সিরাজগঞ্জ জেলা বিএনপির একটি সমাবেশে গিয়ে মঞ্চ ভেঙে তিনি পড়ে যান। এতে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। তিনি দীর্ঘ এক বছর যাবৎ অসুস্থ হয়ে বিছানায় রয়েছেন।শনিবার (১ নভেম্বর) রাতে অসুস্থ বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল আলমের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেন।এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি এস এম আল আমিন হোসেন ও উপজেলা শিবিরের সভাপতি গোলাম মোস্তফা সাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেয়েকে চোরের অপবাদ, প্রতিবাদ করায় বাবাকে মারধর করার অভিযোগ
মেয়েকে চোরের অপবাদ, প্রতিবাদ করায় বাবাকে মারধর করার অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে।রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ Read more

চাটমোহরে কৃষি ব্যাংকে যুবদল নেতার হামলা, আহত ৫
চাটমোহরে কৃষি ব্যাংকে যুবদল নেতার হামলা, আহত ৫

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন শাখা কৃষি অফিসে দলবল নিয়ে ঢুকে ভাঙচুর ও মারপিট করার অভিযোগ পাওয়া গেছে লোকমান হোসেন Read more

ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়: পার্থ
ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়: পার্থ

ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয় বলে Read more

৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নুরুল হক নুর
৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নুরুল হক নুর

নুরুল হক নুরের সবশেষ শারীরিক অবস্থার আপডেট জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে দলের উচ্চ পরিষদের সদস্য Read more

স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে ৪ দেশ
স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে ৪ দেশ

মধ্যপ্রাচ্যে যেকোনো ভবিষ্যৎ শান্তি আলোচনায় উপসাগরীয় দেশগুলো নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে রোববার ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্ক, Read more

কুড়িগ্রামে নারীর গলাকাটা লাশ উদ্ধার
কুড়িগ্রামে নারীর গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শহিদা বেগম (২৬) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন