ফরিদপুরে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত পিস্তল ঠেকানোর ভিডিও ভাইরাল হওয়ার পর অবশেষে ধরা পড়েছে কুখ্যাত ছিনতাইকারী মো. শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ। তাকে সহকারী রায়হান মোল্লাসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।শনিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের গোয়ালচামোটে র‍্যাব–১০ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান।র‍্যাব জানায়, আসামিদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত নকল পিস্তল, চোরাই মোটরসাইকেল, ১.৫ কেজি গাঁজা, ধারালো সুইচ গিয়ার ও ক্ষুর উদ্ধার করা হয়েছে।ডন শরীফের বিরুদ্ধে খুন, ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত ১০টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।গত ২১ অক্টোবর ভোরে ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় গৃহবধূ মঞ্জু রানী দাসের ওপর মোটরসাইকেলে এসে দুই ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনিয়ে নেয়।ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়।সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের চৌকস দল আসামিদের শনাক্ত করে। এরপর শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা থানার একটি এলাকায় অভিযান চালিয়ে ডন শরীফ ও রায়হান মোল্লাকে গ্রেফতার করা হয়।র‍্যাবের তথ্যমতে, ডন শরীফ শুধু ছিনতাইকারী নন, তিনি ২০১৮ সালের স্টাফ নার্স অরুণিমা ভৌমিক হত্যা মামলারও প্রধান আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ভোরবেলা বা গভীর রাতে অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে ছিনতাই করতেন এবং একইসঙ্গে মাদক ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।গ্রেফতারকৃত ডন শরীফ ও তার সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের ফরিদপুর কোতোয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে, জানিয়েছে র‍্যাব-১০। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপরিপক্ব ফলে সয়লাব বরিশালের বাজার, নজরদারি নেই প্রশাসনের
অপরিপক্ব ফলে সয়লাব বরিশালের বাজার, নজরদারি নেই প্রশাসনের

জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ‘মধু মাস’। এই সময়েই বাজার ভরে ওঠে আম, কাঁঠাল, লিচুসহ নানা রসালো মৌসুমি ফলে। তবে বরিশালের Read more

শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিস, সেবা নিতে গিয়েও আতঙ্কে মানুষ!
শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিস, সেবা নিতে গিয়েও আতঙ্কে মানুষ!

ঝুকিপূর্ণ জরাজীর্ণ পুরাতন ভবনেই চলছে শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের কাজ। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ ও দেয়াল চুঁইয়ে পানিতে মেঝে Read more

বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২
বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নস্থ রাবার বাগান নামক এলাকায় ছয় চাকার একটি গাছবাহী ট্রলি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ Read more

দেলদুয়ারে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান
দেলদুয়ারে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে (২২ ডিসেম্বর) উপজেলার দেওলী ইউনিয়নের তেঘরী Read more

২২ অক্টোবর: নামাজের সময়সূচি
২২ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৬ কার্তিক ১৪৩২ বাংলা, ২৯ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

পাকিস্তানে হামলার পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
পাকিস্তানে হামলার পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

পাকিস্তানে চালানো হামলার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিলি লিখেছেন, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।দেশের নিরাপত্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন