মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন আকন ও সভাপতি গুলিশাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামী দলের সভাপতি মোঃ জিয়াদুল করিম অনিয়মের মাধ্যমে ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁনকে অবহিত না করেই পুলিশ মোতায়েন করে লাল নিশান টানিয়ে পরীক্ষা নেন নিয়োগ বোর্ড কর্তৃপক্ষ। এতে এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন পরীক্ষার্থীরা ও এলাকাবাসী। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কুতুবপুর ফাজিল মাদ্রাসায় শনিবার সকালে।জানা গেছে, বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কুতুবপুর ফাজিল মাদ্রাসায় ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর পদে গত ৯ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে ১১ জন প্রার্থী আবেদন করেছেন।ওই ১১ জন আবেদনকারীর মধ্যে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নিজাম আকনের ছেলে রেদওয়ানুল ইসলাম আবির আকন, দাতা সদস্য আব্বাস মৃধার ছেলে আব্দুর রহমানের স্ত্রী আল্পনা আক্তার রয়েছেন। শনিবার ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁনকে অবহিত না করেই অধ্যক্ষ মাদ্রাসা চত্তরে পুলিশ মোতায়েন করে লাল নিশান টানিয়ে দেন।৩৫ নম্বরের লিখিত ওই পরীক্ষায় ৯ জন অংশ নেয়। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ না করেই নিয়োগ বোর্ড কর্তৃপক্ষ অধ্যক্ষের ছেলে আবির আকন, দাতা সদস্যের ছেলের স্ত্রী আল্পনা আক্তার ও আরিফ নামের তিনজনের ভাইভা পরীক্ষা নেয়। অপর পরীক্ষার্থীদের দুই ঘণ্টা বসিয়ে রেখে ঘোষণা দেয় পরীক্ষা শেষ হয়েছে, আপনারা যেতে পারেন, এমন অভিযোগ করেছেন পরীক্ষার্থী নাঈম ও সাবিনা।অভিযোগ রয়েছে, পরীক্ষা চলাকালীন সময়ে দাতা সদস্য মোঃ আব্বাস মৃধা নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন। আরো অভিযোগ রয়েছে, দাতা সদস্য আব্বাস মৃধার ছেলের স্ত্রী আল্পনাকে নিয়োগ দিতেই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন আকন তার ছেলে আবিরকে পরীক্ষায় অংশ নিতে বাধ্য করেছেন। এ নিয়ে এলাকাবাসী ও পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরীক্ষার্থী নাঈম ও সাবিনা আক্তার বলেন, সাজানো নিয়োগ পরীক্ষা নেয়ার কী প্রয়োজন ছিল? নিয়োগ কমিটির লোকজন কারসাজি করে আল্পনাকে নিয়োগ দিতে আগেই মোটা অংকের টাকা নিয়েছেন। তারা আরো বলেন, এই পরীক্ষায় অধ্যক্ষ মাওলানা নিজাম আকনের ছেলে আবির আকন, দাতা সদস্য আব্বাস মৃধার ছেলের স্ত্রী আল্পনা আক্তারসহ তিনজনের ভাইভা নেয়া হয়েছে।আমাদেরকে দুই ঘণ্টা বসিয়ে রেখে লিখিত পরীক্ষার ফলাফল না দিয়েই সকলকে পাঠিয়ে দিয়েছেন। আমরা লিখিত পরীক্ষার ফলাফল জানতে চাইলে অধ্যক্ষ ও ডিজির প্রতিনিধি না জানিয়ে বলেন, পরে জানানো হবে।মাদ্রাসার দাতা সদস্য মোঃ আব্বাস মৃধা বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে আমি মাদ্রাসা অফিস কক্ষে বসা ছিলাম। আমার ছেলের বউ লিখিত ও ভাইভা পরীক্ষা দিয়েছেন। চিঠির মাধ্যমে অধ্যক্ষ নিয়োগ পত্র পাঠিয়ে দিবেন। পরীক্ষা চলাকালীন সময়ে অফিস কক্ষে বসে থাকা যায় কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়োগ বোর্ডের কেউ তো আমাকে বসে থাকতে নিষেধ করেনি।মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নিজাম আকন বলেন, পরীক্ষায় কোন অনিয়ম হয়নি বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর তার মুঠোফোনে (০১৭১৮১২২৪৫৩) বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।মাদ্রাসার সভাপতি গুলিশাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশ দলের সভাপতি মোঃ জিয়াদুল কবির মুঠোফোনে (০১৭১৮১৫৬১৪৫) বলেন, অভিযোগ থাকতেই পারে কিন্তু নিয়োগ পরীক্ষায় কোন অনিয়ম হয়নি। এরপর অনিয়মের বিষয়ে জানতে তাকে বারবার ফোন ও ওয়াপঅ্যাপে ম্যাসেজ দিলেও তিনি ফোন রিসিভ করেননি।মাদ্রাসা অধিদপ্তরের নিয়োগ বোর্ডের প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রাজ্জাক মুঠোফোনে (০১৭১৭৪২৯১৭২) বলেন, আমি নিয়োগ বোর্ডে পরীক্ষা নিয়ে ব্যস্ত আছি, পরে ফোন দেন। এরপর তাকে বারবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। পরে তার ওয়াটসঅ্যাপে নিয়োগ পরীক্ষার অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি।আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, নিয়োগ পরীক্ষায় অধ্যক্ষ পুলিশ চাওয়ায় আমি পুলিশ দিয়েছি। কিন্তু লাল নিশান টানাতে হয়েছে কেন? তা আমার জানা নেই।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, ওই মাদ্রাসার নিয়োগ পরীক্ষার বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। তিনি আরো বলেন, ১৪৪ ধারা জারি ছাড়া লাল নিশান টানানো যায় না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ২৬৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক Read more

আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব: নচিকেতা
আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব: নচিকেতা

সময়ের অন্যায়, সামাজিক অসংগতি আর সাধারণ মানুষের কথা অকপটে গানে তুলে ধরে দুই বাংলার গানের জগতে প্রতিবাদের কণ্ঠস্বর নচিকেতা চক্রবর্তী।শ্রোতাদের Read more

বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: ফখরুল
বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে বারবার। বিএনপিকে ধ্বংস করে Read more

মাদুরোর সুইজারল্যান্ডে থাকা সম্পদ জব্দের সিদ্ধান্ত সুইস সরকারের
মাদুরোর সুইজারল্যান্ডে থাকা সম্পদ জব্দের সিদ্ধান্ত সুইস সরকারের

মার্কিন হামলায় আটক ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বা তার সহযোগীদের সুইজারল্যান্ডে থাকা যে কোনো সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে Read more

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী ২ জাহাজ
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী ২ জাহাজ

চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ পৌঁছেছে।বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে Read more

বিমান বাংলাদেশে ৪০ জনের চাকরির সুযোগ
বিমান বাংলাদেশে ৪০ জনের চাকরির সুযোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে অ্যাপ্রেন্টিস মেকানিক পদে ৪০ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৬।চাকরির বিবরণপদের নাম: Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন