ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মস্কোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলার নিন্দা জানায় ক্রেমলিন। কিছু দিন আগে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে।রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান পরিস্থিতি কীভাবে দেখছে এবং মস্কো কি তেহরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া অবশ্যই ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য প্রস্তুত রয়েছে। ইরান আমাদের অংশীদার এবং আমাদের সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে গড়ে উঠছে।তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় তেহরানের ওপর ‌অতিরিক্ত চাপ প্রয়োগ করছে; যা পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে তুলেছে।এদিকে, সোমবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক বিশেষ দূতের। এর এক সপ্তাহেরও কম সময় আগে লারিজানি ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি বার্তা তার হাতে তুলে দেন।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জানুয়ারিতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। যদিও ওই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা বিষয়ে কোনও শর্ত নেই। মস্কো বলছে, তারা আইনগতভাবে তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করে। অন্যদিকে ইরান ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন দিয়ে আসছে।গত মাসে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম ইরানের সঙ্গে ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে; যার আওতায় দেশটিতে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। ইরান বিদ্যুৎ সংকটে ভুগছে এবং বর্তমানে দেশটির একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে অবস্থিত, যা রাশিয়া নির্মাণ করেছিল।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 
জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।রোববার (২৮ Read more

মোংলায় কোষ্টগার্ডের “তারুন্যের উৎসব” মেডিক্যাল ক্যাম্পেইন
মোংলায় কোষ্টগার্ডের “তারুন্যের উৎসব” মেডিক্যাল ক্যাম্পেইন

মোংলায় "তারুন্যের উৎসব-২০২৫” শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা Read more

এক সপ্তাহের বেশি সূর্যের দেখা নেই, শীতে বিপর্যস্ত দিনাজপুর
এক সপ্তাহের বেশি সূর্যের দেখা নেই, শীতে বিপর্যস্ত দিনাজপুর

দিনাজপুরে টানা শীত ও ঘন কুয়াশার কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে সূর্যের দেখা মিলছে না। ভোর থেকে সকাল পর্যন্ত Read more

নোয়াখালী জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির তদন্ত শুরু
নোয়াখালী জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির তদন্ত শুরু

নোয়াখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরেজমিনে তদন্ত শুরু হয়েছে। অধিদপ্তরের (ডিপিএইচই) সরকারি মালামাল Read more

টেকনাফে তিন সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
টেকনাফে তিন সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে একটি বসতবাড়ি থেকে মিনারা বেগম (৩৫) নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাতে Read more

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন