বাংলাদেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করছে। আগামী ২০২৬ ইং ফেব্রুয়ারি মাসেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই অযৌক্তিক দাবীতে দেশে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ।শনিবার ০১ নভেম্বর সকাল ১১ টায় লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেছেন।ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ওই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ এবং যারাই নির্বাচিত হবেন, সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। ফলে আমাদের দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। কারণ এটি যদি ব্রেক হয়, দেশের অগ্রগতি এবং দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। গলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সব সময় সতর্ক থাকে এবং বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়। সরকারকে বিব্রত করতে চায়। যতই করুক, এগুলো আসবে। আমরা কিন্তু নির্বাচনে যে নির্বাচিত হবে, তার হাতে ক্ষমতা হস্তান্তর করার সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। ইলেকশন কমিশন এ ব্যাপারে কাজ করে যাচ্ছে।তিনি স্বীকার করেন, নির্বাচন নিয়ে দাবি-দাওয়া ও আন্দোলন চলে এবং চলবে। প্রধান অতিথি বলেছেন, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা দাবি দাওয়া পালন করছি। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।মডেল মসজিদ প্রসঙ্গে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যেসব মডেল মসজিদ উদ্বোধন হয়নি, সেগুলো সরকারের নলেজে আছে। আমরা এটা তদন্ত কমিটি গঠন করেছি। ইতিমধ্যে ৩৫০-এর মতো মসজিদ নির্মিত হয়ে গেছে। যার কিছু হস্তান্তর হয়েছে এবং কিছু হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। যেগুলো ফাটল অথবা ত্রুটিপূর্ণ রয়েছে, এগুলো নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করেছি। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। অভিযোগ দিলে আমরা আইনী মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ জেলার অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন ধর্মের প্রধানরা। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্যারোলে মুক্তি পেলেন ফারজানা রুপা-শাকিল আহমেদ
প্যারোলে মুক্তি পেলেন ফারজানা রুপা-শাকিল আহমেদ

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা।বুধবার (১১ জুন) বিকেল ৬টার Read more

পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ
পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ

পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ। ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনের পেছনে Read more

সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার আসামির দোষ স্বীকার
সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার আসামির দোষ স্বীকার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বাধীন। শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় Read more

সাকিবের আ.লীগে যোগদান ঠিক হয়নি: প্রেস সচিব
সাকিবের আ.লীগে যোগদান ঠিক হয়নি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের আইকন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী গুম-খুনের দলে যাওয়া Read more

হিলিতে উন্নয়ন নয়, কোটি টাকার লুটপাটে ব্যস্ত সিন্ডিকেট: সারজিস আলম
হিলিতে উন্নয়ন নয়, কোটি টাকার লুটপাটে ব্যস্ত সিন্ডিকেট: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকার হিলি স্থলবন্দর থেকে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করছে, যা Read more

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনা পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনা পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ‘ইউক্রেনীয় বাহিনীকে ‘নিশ্চিহ্ন’ করতে মস্কোর সঙ্গে সামরিক চুক্তির অধীনে রাশিয়াকে সাহায্য করার জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন