আগামী ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করা সকলের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে মালদ্বীপ। এই উদ্যোগের লক্ষ্য হলো জনস্বাস্থ্য রক্ষা করা এবং তামাকমুক্ত প্রজন্ম গঠন করা।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এভাবে তামাকজাত পণ্যের ওপর প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা কার্যকর করা একমাত্র দেশ হলো মালদ্বীপ। অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য বিক্রি করলে ৫০,০০০ রুপিয়া (প্রায় ৩,২০০ ডলার) এবং ভ্যাপ ব্যবহার করলে ৫,০০০ রুপিয়া (প্রায় ৩২০ ডলার) জরিমানা করার বিধান করা হয়েছে।দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এ বছরের প্রথম ভাগে এই পদক্ষেপটি শুরু করেন যা শনিবার (১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, নতুন বিধান অনুযায়ী ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পর জন্মগ্রহণকারীদের মালদ্বীপে তামাকজাত পণ্য ক্রয়, ব্যবহার বা বিক্রি করা নিষিদ্ধ।স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাক পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ই-সিগারেট ও ভ্যাপিং পণ্যের আমদানি, বিক্রয়, বিতরণ, মালিকানা ও ব্যবহার সবকিছুই সকল বয়সের মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও তামাকজাত পণ্য বিক্রির আগে বাধ্যতামূলকভাবে ক্রেতার বয়স যাচাই করতে হবে।পর্যটনের জন্য বিখ্যাত হাজারের বেশি প্রবালদ্বীপ নিয়ে গঠিত দেশটিতে এই নিয়মটি কেবল নাগরিকদের জন্য নয় বরং পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।সূত্র : দ্য গার্ডিয়ানএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট
মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে মো. রাসেল (২৭) নামে এক সন্ত্রাসীর দু’চোখ বিনষ্ট ও হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) দিবাগত Read more

যশোর হাসপাতালে সরকারি ওষুধসহ অবৈতনিক কর্মচারী আটক
যশোর হাসপাতালে সরকারি ওষুধসহ অবৈতনিক কর্মচারী আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অবৈতনিক কর্মচারী আল আমিন সরকারি ওষুধসহ জনতার হাতে আটক হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের তৃতীয় Read more

পেট্রাপোলে বেনাপোলে বাংলাদেশি আমদানিকারকের ১৫ কোটি টাকার পণ্য আটক
পেট্রাপোলে বেনাপোলে বাংলাদেশি আমদানিকারকের ১৫ কোটি টাকার পণ্য আটক

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা ৫টি ট্রাক জব্দ করেছে ভারতীয় বিএসএফ ও কাস্টমস। সোমবার (১ সেপ্টেম্বর) Read more

কালিয়াকৈরে জমি বিরোধে ধাওয়ায় কৃষকের মৃত্যু
কালিয়াকৈরে জমি বিরোধে ধাওয়ায় কৃষকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বামন্দ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধাওয়ায় খোরশেদ আলম (৪৫) নামে এক কৃষক অসুস্থ হয়ে মৃত্যু বরণ Read more

এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, আরেক ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা
এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, আরেক ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। নিজ ঘর থেকে পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা মরদেহ এবং পাশের ঘর থেকে Read more

প্রবল কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীত
প্রবল কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীত

সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ায় দেশে সামগ্রিকভাবে শীতের অনুভূতি কমেছে। কমেছে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার ও বুধবারও পরিস্থিতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন