শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল। সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে আচমকা ওই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে বাংলাদেশ আর টেস্ট খেলেনি, অধিনায়ক পদেও দেখা যায়নি কাউকে। এরই মাঝে নানা গুঞ্জনকে পাশ কাটিয়ে আবারও অধিনায়কত্বে ফিরছেন শান্ত।  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ একজন পরিচালক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শান্ত আবারও অধিনায়কত্বে ফিরছেন। প্রথম দফায় শান্ত দায়িত্ব নিতে রাজি না হলেও পরবর্তীতে সম্মতি দিয়েছেন। মূলত শান্তকে রাজি করানোর দায়িত্ব ছিল জাতীয় দলের সাবেক এক ক্রিকেটারের ওপর। বর্তমানে যিনি বোর্ড পরিচালকের দায়িত্বে রয়েছেন। এর আগে শান্ত নেতৃত্ব ছাড়ার পর থেকেই বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন সেই জল্পনা শুরু হয়ে যায়। ধারণা করা হচ্ছিল– ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপরই আস্থা রাখবে বিসিবি। তবে মিরাজকে ছাপিয়ে লিটন দাস নতুন টেস্ট অধিনায়কের দৌড়ে এগিয়ে ছিলেন। এই দু’জনকে ছাপিয়ে আবারও টেস্ট অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন শান্ত। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি!মূলত বিসিবির ক্রিকেট অপারেশন্স থেকে শান্তকে অধিনায়কত্বে ফেরাতে চেষ্টা চলেছিল। কিন্তু তাদের ব্যর্থতার পর শান্তকে বোঝানোর দায়িত্ব পান বিসিবির নতুন এক পরিচালক। সাবেক ওই ক্রিকেটারের কয়েকদিনের চেষ্টায় রাজি হয়েছেন শান্ত। তবে কতদিনের জন্য তিনি টেস্ট দলের দায়িত্ব নেবেন সেটি এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, এবার বেশ লম্বা সময়ের জন্যই লাল বলের ফরম্যাটে অধিনায়কত্ব পাচ্ছেন শান্ত। এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে ফরম্যাটটিতে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসকে টেস্টের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানিয়েছিলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়া অনেক বড় বিষয়। আমার মনে হয় কেউ না (নিষেধ) করবে না, তাদের (বিসিবির) পক্ষ থেকে এখনও কিছু (সিদ্ধান্ত বা আলোচনা) আসেনি।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত সাড়ে ৯টায় মহাসড়কের চর বাউশিয়ায় ঢাকামুখী Read more

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১৭
আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১৭

আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে আকস্মিক ভারি বৃষ্টি ও তুষারপাতের কারণে ভয়াবহ বন্যারয় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ Read more

সংস্কার হচ্ছে কার জন্য, অন্তর্বর্তী সরকারকে পার্থ
সংস্কার হচ্ছে কার জন্য, অন্তর্বর্তী সরকারকে পার্থ

জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক পথে ফিরিয়ে আনা Read more

নড়াইলে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
নড়াইলে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সৈয়দ মাসুম বিল্লাহ (২০)। নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত Read more

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ
নেতানিয়াহুর সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন। আজ সোমবার মার্কিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন