আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে আকস্মিক ভারি বৃষ্টি ও তুষারপাতের কারণে ভয়াবহ বন্যারয় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) হেরাত প্রদেশের কাবকান জেলার একটি বাড়ির ছাদ ধসে পড়ে একই পরিবারের ৫ সদস্য নিহত হন। নিহতদের মধ্যে দুইজন শিশু ছিল বলে জানিয়েছেন হেরাত গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী।আফগানিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ জানান, সোমবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বন্যায় মধ্য, উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বন্যায় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে, বহু গবাদিপশু মারা গেছে এবং প্রায় এক হাজার ৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।এতে শহর ও গ্রামীণ এলাকার আগে থেকেই ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর দুরবস্থা আরও বেড়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় জরিপ দল পাঠানো হয়েছে এবং প্রয়োজন নির্ধারণে কাজ চলছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, হেরাত–কান্দাহার মহাসড়কের দাশত-ই বাকওয়া এলাকায় আকস্মিক বন্যার স্রোতে একটি ট্রাক উল্টে যাচ্ছে। আরেকটি ভিডিওতে বন্যার প্রবল স্রোতে একটি বাস উল্টে যাওয়ার পর যাত্রীদের প্রাণ বাঁচাতে মরিয়া চেষ্টা করতে দেখা যায়।প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মতো আফগানিস্তানও চরম আবহাওয়ার ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে মৌসুমি বৃষ্টির পর আকস্মিক বন্যার আশঙ্কা বেশি থাকে। দীর্ঘদিনের সংঘাত, দুর্বল অবকাঠামো, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এসব দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলছে। অনেক প্রত্যন্ত এলাকায় কাঁচা মাটির ঘর থাকায় সেগুলো প্রাকৃতিক দুর্যোগে খুব সহজেই ক্ষতিগ্রস্ত হয়।এর আগে আগস্টে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ৬ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে ১৪০০ জনের বেশি মানুষ নিহত হয়। সে সময় নাঙ্গারহার প্রদেশে আকস্মিক বন্যার কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হয়েছিল।তথ্যসূত্র: আল জাজিরাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্যাসিস্টকে জায়গা দিয়ে ভারত নিজেদেরও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
ফ্যাসিস্টকে জায়গা দিয়ে ভারত নিজেদেরও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু

ভারত একজন ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেদেরকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র Read more

ড. ইউনূস বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন: হিলারি ক্লিনটন
ড. ইউনূস বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন: হিলারি ক্লিনটন

বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

গজারিয়ায় ২ চাঁদাবাজকে গাঁজাসহ পুলিশে দিলো স্থানীয়রা
গজারিয়ায় ২ চাঁদাবাজকে গাঁজাসহ পুলিশে দিলো স্থানীয়রা

মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন ডুবাচর গ্রাম সংলগ্ন নদী থেকে চাঁদাবাজির পর নিজেদের মধ্যে টাকা ভাগাভাগির সময় গাঁজাসহ ২ চাঁদাবাজকে আটক Read more

মিরসরাইয়ে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
মিরসরাইয়ে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ ও বালু বোঝাই গাড়ি থেকে টাকা আদায়কে কেন্দ্র করে যুবদলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা Read more

ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

ভারতের রাজস্থান রাজ্যের বার্মার আকাশে রোববার (১১ মে) রাতে আবারও ড্রোনের আনাগোনা দেখে গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন