ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত সাড়ে ৯টায় মহাসড়কের চর বাউশিয়ায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মোবারক হোসেন (৬০) লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম করপাড়া গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, তিনি পেশায় একজন গাড়িচালক। উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া মধ্যমকান্দী গ্রামে ভাড়া থাকতেন। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, মহাসড়ক পার হবার সময় অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশে খবর দেয় হয়। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। অজ্ঞাত গাড়ি সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। আইন অনুযায়ী কার্যক্রম প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি
নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, অনেক বাধা বিপত্তি ছিল, অযৌক্তিক প্রতিবন্ধকতার সৃষ্টির Read more

বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

জীবননগর উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। এ বছর প্রাকৃতিক দুর্যোগ কম এবং ধানে তেমন কোনো Read more

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন
৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার Read more

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে Read more

হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে যুবক নিহত, আহত ৩০
হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে যুবক নিহত, আহত ৩০

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে অপদস্থ হওয়া বাবাকে রক্ষা করতে গিয়ে জাকির হোসেন (৩৮) নামে এক যুবক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন