টাঙ্গাইলের নাগরপুর থানা ছেড়ে গেলেন জনবান্ধব অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এক বছর দুই মাস দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে তিনি একই জেলার ভূঞাপুর থানায় নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।জানা গেছে, ওসি রফিকুল ইসলাম র‍্যাব, এসবি, মিশন এবং পিবিআইতে একটানা এগারো বছর কাজ করার পর গত বছরের ৫ আগস্টের পরে নাগরপুরে প্রথমবার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তাঁর স্বতন্ত্র নেতৃত্ব এবং জনবান্ধব আচরণের কারণে অল্প দিনের মধ্যেই তিনি ‘জনবান্ধব ওসি’ হিসেবে পরিচিত হন। তবে কেউ কেউ তাকে ‘ভাইরাল ওসি’ হিসেবেও চিনতেন। তার ফেসবুকে পৌনে এক লাখের বেশি ফলোয়ার রয়েছে, যেখানে নিয়মিত স্ট্যাটাস, ভিডিও এবং শিক্ষণীয় বার্তা প্রকাশ করতেন।জানা গেছে, ওসি রফিকুল ইসলাম নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে নাগরপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশি সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়াও তার কঠোর পরিশ্রমের স্বীকৃতি।বিশেষ করে নাগরপুরে দায়িত্বকালীন সময়ে তিনি মাদকবিরোধী অভিযান পরিচালনা, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছেন। এছাড়া তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করেন, যা স্থানীয় যুব সমাজের মাঝে অনুপ্রেরণার উৎস হয়েছে।বিদায়ের আগে জেলা পুলিশ সুপারের সহযোগিতায় তিনি থানার ভেতরে সাধারণ মানুষের বসার জন্য একটি ‘গোল ঘর’ নির্মাণ করেন। এটি এখন জনগণের জন্য বিশ্রাম ও আলাপ-আলোচনার স্থান হিসেবে প্রশংসিত।সম্প্রতি এক ফুটবল টুর্নামেন্টে ওসি রফিকুল ইসলাম বলেন, ‘মানুষ কর্মের মধ্যেই বেঁচে থাকে। আমি এখানে খুশি। এক বছর দুই মাসে কেউ বলতে পারবে না, আমাকে পাঁচ টাকার একটা চা খাওয়াইছি। নাগরপুরে আমার প্রথম ওসি হিসেবে চাকরি হলেও, এই এলাকার মানুষদের আন্তরিকতা আমি কখনও ভুলতে পারব না। তাদের সহযোগিতায় আমি প্রতিটি কাজে সফল হয়েছি। আজ আমি কিছুটা হলেও নাগরপুরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে পেরেছি। আমি যেখানেই থাকব, মাদক চলবে না, এটাই আমার নিয়ম। নাগরপুরবাসীর কথা আমি চিরকাল মনে রাখব।’এদিকে তার বিদায়ের খবর প্রকাশ হতেই ফেসবুক সরগরম হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা তাকে সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে অভিহিত করেছেন।জানতে চাইলে ওসি মো. রফিকুল ইসলাম মুঠোফোনে সময়ের কণ্ঠস্বরকে বলেন, নাগরপুর ছিল আমার হৃদয়ের কাছের একটি কর্মক্ষেত্র। এখানকার মানুষ অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপূর্ণ। আমি সবসময় চেষ্টা করেছি জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করতে। আমার অফিস সবসময় উন্মুক্ত ছিল। কোনো নেতা বা প্রভাবশালীর মাধ্যমে আমার কাছে পৌঁছাতে হয় না; যার সমস্যা আছে, সে সরাসরি আসতে পারে।ভূঞাপুরে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাগরপুরে যেমন সুনাম অর্জন করেছি, এখানেও সাধারণ মানুষের সঙ্গে কাজ করে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সেবা প্রার্থীদের আমার পক্ষ থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। আমার বুকে সৎ সাহস আছে, এজন্যই বলতে পারি আমাকে কেউ চা খাওয়াতে পারেনি, পারবেও না।’ভূঞাপুরে যিনিই যান, বালু ইস্যু নিয়ে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাগরপুর থাকাকালীনও আমি এসব বিষয়ে খোঁজ খবর নেইনি। এগুলো আমার ফাংশন নয়। ইউএনও, ইসিল্যান্ডের দায়িত্ব। এখন যদি কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, আমি নেব।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি
গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির বিমান বাহিনীর পাইলট, কর্মকর্তা এবং সৈনিকসহ অন্তত ৯৭০ Read more

চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী
চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী

চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী Read more

গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. জামাল শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৭ মে) ভোরে উপজেলার জঙ্গলমুকুন্দপুর Read more

বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে পাবিপ্রবিতে মানববন্ধন
বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে পাবিপ্রবিতে মানববন্ধন

বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের প্রতি বৈষম্য বন্ধ ও তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মানববন্ধন Read more

ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

মৌসুমের শুরু থেকেই একের পর এক জয়ে দুর্দান্ত ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এবারের ম্যাচে এসে ছন্দপতন ঘটল Read more

ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!
ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!

চট্টগ্রামের সাতকানিয়ায় চিকিৎসা সেবার নামে প্রতারণা, অপারেশন টেবিলে রোগীর জীবন নিয়ে খেলা! ডিগ্রি নেই, অনুমোদন নেই, তবু নিজেদের ‘বিশেষজ্ঞ’ বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন