অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ (৩১ অক্টোবর)। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কমিশনটি গঠন করা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ এতে সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।প্রথমে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ১৫ আগস্ট। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সরকার তিন দফায় মেয়াদ বৃদ্ধি করে—প্রথম দুই দফায় এক মাস করে এবং সর্বশেষ দফায় আরও ১৫ দিন বাড়ানো হয়, যা আজ শেষ হচ্ছে।আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান এবং দুর্নীতি দমন কাঠামোতে সংস্কারের লক্ষ্যে বিভিন্ন কমিশনের সুপারিশ যাচাই ও রাজনৈতিক ঐকমত্য গঠনের দায়িত্ব পালন করেছে এই ঐকমত্য কমিশন।মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কমিশন রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের সঙ্গে একাধিক সংলাপের পর ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রণয়ন করে সরকারকে হস্তান্তর করেছে। এই সনদে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনও তাতে সই করেনি। কমিশন ইতোমধ্যেই জুলাই সনদের বাস্তবায়নসংক্রান্ত সুপারিশও অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ চান জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি
এবার কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ চান জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি

কয়েক দশক আগে পিয়ংইয়ংয়ে জাপানি নাগরিক অপহরণ ঘিরে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে Read more

পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা
পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা

৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিতের পরও সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় পিএসসি সংস্কার দাবিতে আবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা Read more

দামুড়হুদায় তিন ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড
দামুড়হুদায় তিন ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে জমি মালিক মোঃ আনারুলকে (৩৫) অর্থদন্ড ও কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক ইটভাটায় Read more

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে বাস ও ট্রেন সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে Read more

এবার পিএসএলের সম্প্রচার বন্ধ করল ভারত
এবার পিএসএলের সম্প্রচার বন্ধ করল ভারত

পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতে। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এর মাঝেই পিএসএলের দশম আসরের Read more

নাগরপুরে আলোচিত বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও গ্রেফতার
নাগরপুরে আলোচিত বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিওকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। শুক্রবার(১৫ আগস্ট) ভোরে উপজেলার গয়হাটাতে অভিযান চালিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন