কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে বাস ও ট্রেন সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রবিবার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষও আলাদা একটি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটিতে বিআরটিএর সহকারী পরিচালক, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সদস্য হিসেবে রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।রবিবার ভোর আনুমানিক পৌনে ৩ টায় পদুয়ারবাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে অবস্থিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেইল’ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায় এবং সেটিকে টেনে নিয়ে যাওয়া হয় পাশের দৈয়ারা এলাকা পর্যন্ত। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বর্তমানে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন, আর প্রাথমিক চিকিৎসা শেষে ১৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।ঘটনার পর জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ে কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনাকবলিত বাসটি এখনো রেলের ইঞ্জিনের সঙ্গে আটকে রয়েছে বলে জানা গেছে। সেটি উদ্ধার করতে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে তদন্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।এদিকে দুর্ঘটনার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। একই সঙ্গে রেলওয়ের চট্টগ্রামগামী ডাউন লাইনে ট্রেন চলাচলও স্বাভাবিক রাখা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ০২ নভেম্বর, জেনে নিন আপনার রাশিফল
আজ ০২ নভেম্বর, জেনে নিন আপনার রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত Read more

নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: উপদেষ্টা রিজওয়ানা
নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: উপদেষ্টা রিজওয়ানা

আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রবিবার (১৯ অক্টোবর) দুপুরে Read more

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃদ একটি মোটর Read more

বানিয়াচংয়ে যুবক নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি
বানিয়াচংয়ে যুবক নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

বিগঞ্জের বানিয়াচংয়ে রিয়াজুর রহমান রিয়াজ (২৬) নামের এক রাজমিস্ত্রি যুবক নিখোঁজ হয়েছেন। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম Read more

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবিরকে কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজনস) হিসেবে পদোন্নতি Read more

মাতাল যুবদল নেতাদের দম্ভোক্তি ‘আমাদের টোল লাগে না’
মাতাল যুবদল নেতাদের দম্ভোক্তি ‘আমাদের টোল লাগে না’

গাড়িতে চড়ে মধ্যরাতে মাওয়া ঘাটে যাচ্ছিলেন পদধারী কয়েকজন যুবদল নেতা। সেই আনন্দ ভ্রমণে মদ্যপান করে হৈ-হুল্লোড়ও করতে থাকেন তারা। তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন