কারোর চাহিদা বিবেচনায় শাপলা কলি যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।আখতার আহমেদ বলেন, কোনো দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় শাপলা কলি যুক্ত করেছে কমিশন নির্বাচন। কিছু কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য আসায় বিধিমালা সংশোধন করা হয়েছে। এই বিবেচনায় আগের যে ১১৫টি প্রতীক ছিল সেখান থেকে ১৬টি প্রতীক বাদ দিয়ে নতুন করে কিছু প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে। এবার সংশোধিত তালিকায় ১১৯টি প্রতীক শিডিউলভুক্ত করা হয়েছে।ইসি সচিব আরও বলেন, শাপলা কলির সাথে আরও কিছু নতুন প্রতীক যুক্ত করা হয়েছে। এখানে নতুন করে বিতর্কের তো যৌক্তিক কোনো কারণ দেখছি না।এর আগে, নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ সালের আর্টিক্যাল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, উপরি-উক্ত বিধিমালার বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে, অনুচ্ছেদ ২০ এর দফা (১) এর অধীন, স্থগিতকৃত প্রতীক ব্যতীত, নিম্নবর্ণিত প্রতীকসমূহ হইতে, প্রাপ্যতা সাপেক্ষে, যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাইবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দীর্ঘ ৯ বছর পর গুলশানের হলি আর্টিজান বেকারির নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৭ জনকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে Read more

বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী
বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী

মাঠে-ঘাটে ভোটের উত্তাপ থাকলেও আগামীকাল বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, বড়দিনের (যীশু খ্রিস্টের জন্মদিন) উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী।খ্রিস্টান Read more

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেদরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার চালু
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেদরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার চালু

বয়ঃসন্ধিকালের নানান শারীরিক পরিবর্তন, লজ্জা আর অজ্ঞতার কারণে গ্রামের অনেক কিশোরীই স্কুলে নিয়মিত যেতে পারে না। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে Read more

‘জনবান্ধব ওসি’ রফিকুল ইসলাম নাগরপুর থেকে ভূঞাপুরে বদলি
‘জনবান্ধব ওসি’ রফিকুল ইসলাম নাগরপুর থেকে ভূঞাপুরে বদলি

টাঙ্গাইলের নাগরপুর থানা ছেড়ে গেলেন জনবান্ধব অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এক বছর দুই মাস দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

‘ড. ইউনূস চাইলে আ.লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন’
‘ড. ইউনূস চাইলে আ.লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ Read more

বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, বিচ্ছিন্ন যোগাযোগ
বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, বিচ্ছিন্ন যোগাযোগ

বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার দরবার হাজী বাড়ির সামনের খালের ওপর নির্মিত একটি পুরনো ব্রিজ বালুভর্তি বাল্কহেডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন