এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর যেসব শিক্ষক ক্লাস বাদ দিয়ে অন্য কাজে নিয়োজিত, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’শিক্ষা উপদেষ্টা বলেন, ‘অনেক শিক্ষক আছেন, যারা ক্লাস না নিয়ে অন্য কাজে ব্যস্ত থাকেন। যেহেতু সরকার এমপিও কার্যক্রমের আওতায় তাদের নিয়োজিত করছে এবং বেতন দিচ্ছে, তাই তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।’তিনি আরো বলেন, ‘আইনের মধ্যেই বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে, তবে সরকার সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করেনি। এবার আমরা আইনের আওতায় থেকেই বড় পরিসরে দায়বদ্ধতা নিশ্চিত করব। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যে ঘাটতি রয়েছে, তা স্কুলের মাধ্যমেই শোধরানো হবে।’যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ১০ শতাংশের নিচে তাদের ব্যাপারে অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।এ ছাড়া নন-পারফর্মিং প্রতিষ্ঠানগুলো মার্জ করা যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে বলে বলে জানান তিনি।শিক্ষা উপদেষ্টা বলেন, ‘যেসব বিশ্ববিদ্যালয় ও কলেজে খারাপ ফলাফল হয়েছে, অর্থাৎ শূন্য বা ১০ শতাংশের নিচে পাসের হার, সেসব প্রতিষ্ঠানের ফলাফলের কারণ অনুসন্ধান করা হবে। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান পূর্বের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির হার স্থিতিশীল রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানদেরও ডাকা হবে।’তিনি বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা গেলে ফলাফল উন্নত করা সম্ভব—আমরা তার যথার্থ উদাহরণ পেয়েছি।পাশাপাশি দেখা যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান যথাযথ যাচাই ছাড়াই এমপিওভুক্ত করা হয়েছে, যেগুলো নানা সমস্যায় জর্জরিত। সেই প্রেক্ষিতে নন-পারফর্মিং প্রতিষ্ঠানগুলো মার্জ করা যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে।’যেসব প্রতিষ্ঠানে এক বা দেড় শ শিক্ষার্থী ভর্তি হলেও পরীক্ষায় অংশ নেয় মাত্র ১০-১২ জন, অথচ ১৫-২০ জন শিক্ষককে বেতন দিতে হয়—সরকার এমন অপচয় রোধের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে—যুক্ত করেন শিক্ষা উপদেষ্টা।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের
মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের

মাগুরা শহরে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) Read more

জঙ্গল পেরিয়ে ২০ কিমি পায়ে হেঁটে আসে জঙ্গিরা, দিশা দেখিয়েছে বিশেষ অ্যাপ!
জঙ্গল পেরিয়ে ২০ কিমি পায়ে হেঁটে আসে জঙ্গিরা, দিশা দেখিয়েছে বিশেষ অ্যাপ!

জম্মু-কাশ্মীরের ত্রালের ঘন জঙ্গল পেরিয়ে প্রায় ২০ কিলোমিটার হেঁটে পহেলগাঁও পৌঁছেছিল পাঁচজন জঙ্গির একটি দল। গোপন সূত্রের বরাতে জানা গেছে, Read more

জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।রোববার বিকেল সাড়ে ৪টার Read more

এক পরিবারের তিন সন্তানের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম
এক পরিবারের তিন সন্তানের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম

‘বিভৎস সন্তানের লাশ দেখার সুযোগ নেই আনোয়ারার। বাকশক্তি রুদ্ধ। গাড়ি থেকে যখন নামানো হলো লাশের খাটিয়া, এগিয়ে এসে তিনি তা Read more

চলনবিলে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস
চলনবিলে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় Read more

দুই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে ভারতের নালিশ
দুই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে ভারতের নালিশ

ক্রিকেট মাঠে লড়াইয়ে যেমন উত্তেজনা থাকে, তেমনি মাঠের বাইরেও ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই খবরের শিরোনাম হয়। চলতি এশিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন