আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি আবারও সমর্থন জানিয়েছে ভারত। দেশটি জানায়, আফগানদের সার্বভৌত্বের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।সাম্প্রতিক সময়ে সীমান্ত ভয়াবহ সংঘর্ষ এবং কাবুলে পাকিস্তানের বিমান হামলার জেরে ২ দেশের সম্পর্ক বেশ খারাপ হয়ে পড়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে বলে আসছিল, তাদের মাটি থেকে টিটিপিসহ অন্য কোনো সন্ত্রাসী সংগঠনকে পাকিস্তানে হামলা চালাতে না দেওয়া হয়।আফগানিস্তান এ অনুরোধ রাখেনি এমন অজুহাতে গত ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এরপর দুই দেশ সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে।রণধীর জসওয়ালকে প্রশ্ন করা হয় পাকিস্তান অভিযোগ করছে ভারত সমর্থিত খারেজিরা আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে।জবাবে জসওয়াল জানান, “আফগানিস্তান-পাকিস্তান সংঘাত নিয়ে আমার পূর্ববর্তী ব্রিফিংয়ে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করেছিলাম। আফগানিস্তান তাদের নিজস্ব ভূখণ্ডের উপর সার্বভৌম অধিকার প্রয়োগ করছে বলে পাকিস্তান ক্ষুব্ধ। পাকিস্তানের ধারণা, তারা বিনা বাধায় সীমান্তে সন্ত্রাসবাদ চালিয়ে যেতে পারে। কিন্তু তাদের প্রতিবেশী দেশগুলি এটিকে কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নয়।”তিনি আরও বলেন, “আফগানিস্তানের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”এছাড়া আফগানিস্তানে থাকা ভারতের প্রকল্পগুলো নিয়েও জসওয়ালকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি দিল্লি এসেছিলেন। এরপর এ ব্যাপারে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল।সূত্র: দ্য ডনএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১০০ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১০০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শত শত মানুষ। নিহতদের Read more

সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে নাদিয়া বেগম (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ Read more

প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…
প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…

কুমিল্লার মনোহরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পুকুরে লাফিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার Read more

সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত ৪০
সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত ৪০

সুদানের উত্তর করদোফানে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক স্থানীয় Read more

বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২
বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নস্থ রাবার বাগান নামক এলাকায় ছয় চাকার একটি গাছবাহী ট্রলি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ Read more

নড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, ১২ ঘণ্টায় চালক গ্রেফতার
নড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, ১২ ঘণ্টায় চালক গ্রেফতার

নড়াইলের তুলারামপুর এলাকায় জ্বালানি তেল না পেয়ে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন