মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে নাদিয়া বেগম (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৮ মে) দুপুর ২টার দিকে কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামে স্বামী সম্রাট খানের বসতঘরে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে নিজ ঘরে গলায় ফাঁস দেন নাদিয়া বেগম। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তার আগেই তিনি মারা যান। পরে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।কেয়াইন ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহিউদ্দিন বেপারী বলেন, ছেলে ও মেয়ে দুই পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। যেহেতু ময়নাতদন্ত করা হয়নি, তাই এটি আত্মহত্যা না অন্য কিছু সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।এ বিষয়ে সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন,আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া
বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নিয়োগ অনুমোদন দিয়েছে দেশটির সরকার। Read more

টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম
টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোঃ মোস্তফা সরদার (৬৩) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম ও দুটি ককটেল সাদৃশ্য বিস্ফোরণ করে Read more

জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলিপুর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রত্যয় নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। Read more

রুশ হামলায় ৩ হাজার ইউক্রেনীয় শিশু হতাহত
রুশ হামলায় ৩ হাজার ইউক্রেনীয় শিশু হতাহত

যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার হামলায় গত প্রায় সাড়ে তিন বছরে ইউক্রেনে তিন হাজারের বেশি শিশু হতাহত হয়েছে। ইউক্রেনে শিশুদের Read more

রাজধানীর মিরপুরে পুলিশের ব্যতিক্রমী নিরাপত্তা উদ্যোগ
রাজধানীর মিরপুরে পুলিশের ব্যতিক্রমী নিরাপত্তা উদ্যোগ

চলমান আগস্ট মাসকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে রাজধানীর মিরপুর এলাকায় 'পার্টি নিরাপত্তা' জোরদারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মিরপুর Read more

খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সেনা টহল দল বিশেষ অভিযানে এসব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন