ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী ডিসেম্বর মাস থেকে পরবর্তী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামোগুলো মেরামতের নির্দেশ দেয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ‘ডিসেম্বর থেকে জানুয়রির মাঝামাঝি ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো ঠিকঠাক করা হবে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল এবং নির্বাচনী দায়িত্ব প্যানেলটা প্রস্তুত করছি। এতে বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি ব্যাংকে দায়িত্বরতদের অন্তর্ভুক্ত করা হবে।’ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘এসব কেন্দ্রের জন্য প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার লাগবে।’দুর্গম এলাকায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর বিষয়ে তিনি বলেন, ‘সরঞ্জাম পবিহনে হেলিকপ্টার সার্ভিস লাগবে। বিমানবাহিনী বা সেনাবাহিনীর মাধ্যমে এই সহায়তা পাওয়া যাবে। তবে যেখানে হেলিকপ্টার ল্যান্ড করবে সেই হেলিপ্যাড চিহ্নিত করার দায়িত্ব উপজেলা প্রশাসন পালন করবে।’নির্বাচনী প্রচার প্রচারণায় তথ্য মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে জানিয়ে ইসি সচিব বলেন, ‘প্রচারণায় বাংলাদেশ টেলিভিশন ও বেতার দায়িত্ব পালন করবে। সেইসঙ্গে সংসদ টিভি ও বিটিভি নিউজও ভূমিকা রাখবে।’ঋণ খেলাপিদের ব্যাপারে যাতে সঠিক তথ্য দেয়া হয়, সেব্যাপারে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান আখতার আহমেদ। তিনি বলেন, ‘বাজেটের ব্যাপারে সাশ্রয়ী হবার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে।’শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন এবং মাঠ প্রশাসনকে তফসিলের শুরু থেকেই নির্বাচনী আচরণে কাজ করার নির্দেশ দেয়ার কথা জানান ইসি সচিব।তিনি আরও বলেন, ‘পাবলিক স্কুল ও কলেজের পরীক্ষা যেন ভোটের সময়সূচিতে না পড়ে, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২০ মে
৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২০ মে

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. Read more

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ।শুক্রবার (২০ মার্চ) ঈদের Read more

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) Read more

উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবক নিহত
উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে উল্লাপাড়া স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে Read more

নিয়মিত যত্ন নিয়েও চুল ঝরা বন্ধ হচ্ছে না! বিশেষ রোগে আক্রান্ত নন তো?
নিয়মিত যত্ন নিয়েও চুল ঝরা বন্ধ হচ্ছে না! বিশেষ রোগে আক্রান্ত নন তো?

চুলের আগা থেকে গোড়া, সমস্ত সমস্যার মূলে যে মাথার ত্বক, সে কথা অনেকেই ভুলে যান। তাই মাথার ত্বককে সুস্থ রাখাই Read more

৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের
৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী দোয়া ও মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন