মাদারীপুরে তুচ্ছ ঘটনার জেরে তৃতীয় লিঙ্গের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। গুরুতর অবস্থায় শিলা আক্তারকে (২৬) ভর্তি করা হয়েছে হাসপাতালে।বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিলা একই এলাকার বাদশা শেখের মেয়ে। স্বজন ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে ওই এলাকার বাদশা শেখের প্রতিবন্ধী বড় মেয়ে বিউটি আক্তার বাড়ির উঠানে জামাকাপড় রোদে শুকাতে দেন। এতে আপত্তি জানিয়ে প্রতিবেশি আয়নাল মোল্লার মেয়ে তামান্না আক্তার বাধা দেন। বিষয়টি জানতে গেলে বিউটির ছোটবোন তৃতীয় লিঙ্গের শিলার সঙ্গে তামান্নার বাকবিতণ্ডা হয়। পরে রাত ৮টার দিকে তামান্নার স্বামী ও একই এলাকার মাজেদ খালাসির ছেলে মশিউর খালাসী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে শিলাকে জখম করে বলে অভিযোগ ভুক্তভোগীর। এ সময় শিলার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় মশিউর ও তার লোকজন। পরে গুরুতর অবস্থায় হিজড়া শিলাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্বজনরা। এদিকে হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে অভিযুক্ত মশিউর খালাসী।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, আহত শিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাওলানা রইস উদ্দিনের মৃত্যু: চট্টগ্রামে সড়ক অবরোধে উত্তেজনা
মাওলানা রইস উদ্দিনের মৃত্যু: চট্টগ্রামে সড়ক অবরোধে উত্তেজনা

গাজীপুরে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীর মৃত্যুর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও ইসলামী ছাত্রসেনা ঘোষিত সড়ক অবরোধ কর্মসূচিতে চট্টগ্রাম Read more

জামালপুরে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২
জামালপুরে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

জামালপুরে মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের Read more

শোলাকিয়ায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকছে দুটি স্পেশাল ট্রেন
শোলাকিয়ায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকছে দুটি স্পেশাল ট্রেন

উপমহাদেশের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। দেশ-বিদেশের লাখো মুসল্লির সমাগমকে কেন্দ্র করে Read more

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদেরইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন Read more

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোটগ্রহণ
২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোটগ্রহণ

আগামী ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও Read more

নারীকে শ্লীলতাহানি ও মারধর, মামলা তুলে নিতে হুমকি
নারীকে শ্লীলতাহানি ও মারধর, মামলা তুলে নিতে হুমকি

কক্সবাজারের উখিয়ায় শাড়ি বদলাতে গিয়ে এক নারী দোকানদার ও তার সহযোগীদের হাতে মারধর ও শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন