আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ৩৯ বছর বয়সেও তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। সম্প্রতি ইনজুরির কারণে কিছুদিন মাঠের বাইরে থাকলেও এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই সাবেক জাতীয় দলের অধিনায়ক।শেষবার তিনি অংশ নেন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে, যেখানে দুটি ম্যাচ খেলার পর চোট পান। সেই চোট কাটিয়ে ফেরার প্রস্তুতি চলছিল, নিয়মিত রিহ্যাবও করছিলেন রিয়াদ। কিন্তু এর মধ্যেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি।গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন রিয়াদ। পরে পরীক্ষার পর জানা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো এবং সব কিছু ঠিক থাকলে আগামী এক-দুই দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগ জানিয়েছে, সুস্থ হয়ে উঠলে মাহমুদউল্লাহকে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও মাঠে দেখা যেতে পারে।এদিকে হাসপাতালের শয্যা থেকে রিয়াদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার। পোস্টে তিনি লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষার মাধ্যমে যাচাই করেন।’ তিনি আরও লিখেছেন, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ অত্যন্ত দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিই ছিল মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটে শেষ আসর। এর আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন তিনি। সেই টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে ফরম্যাট থেকেও বিদায় নেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল এই অলরাউন্ডার।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা স্বামীর (ভিডিও ভাইরাল)
অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা স্বামীর (ভিডিও ভাইরাল)

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার Read more

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিআরডিবিতে দোয়া মাহফিল
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিআরডিবিতে দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Read more

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় এই অভিযান শুরু হয়।জানা যায়, Read more

পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ Read more

দুধের শিশুকে নিয়ে এসএসসি পরীক্ষায় মা
দুধের শিশুকে নিয়ে এসএসসি পরীক্ষায় মা

পাবনার সুজানগরে মাত্র ৪ মাস বয়সি দুধের শিশুকে বাইরে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষায় বসেছেন মা মোছা. মিতা Read more

জ্বালানি ঝুঁকিতে ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা
জ্বালানি ঝুঁকিতে ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন