পাবনার সুজানগরে মাত্র ৪ মাস বয়সি দুধের শিশুকে বাইরে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষায় বসেছেন মা মোছা. মিতা খাতুন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নেন তিনি। ফলে কেন্দ্রের বাইরে বাবা ইমরান আলীর কোলে বসে মায়ের অপেক্ষায় ছিল জামিল ভান্ডারী নামের দুধের শিশুটি। জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় উপজেলার জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিয়েছেন মিতা।  সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন তিনি। পরীক্ষা কেন্দ্রের বাইরে ছোট্ট শিশুকে কোলে নিয়ে বসে থাকার বিষয়ে জানতে চাইলে মিতার স্বামী অ্যাডভোকেট ইমরান আলী বলেন, আমার স্ত্রী হলে পরীক্ষা দিচ্ছেন। তাই ৪ মাস বয়সি বাচ্চাকে আমি কোলে নিয়ে এখানে অপেক্ষা করছি। কারণ ছোট্ট বাচ্চা ক্ষুধায় যেকোনো সময় কাঁদতে পারে। পরীক্ষা শেষে মিতা খাতুন জানান, তার বাড়ি সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ঘোড়াদাহ গ্রামে। তার পিতার নাম মৃত মঙ্গল  খান। ২ বছর আগে রাজশাহী জেলার বাঘা উপজেলায় তার বিয়ে হয়। তার স্বামী পেশায় একজন আইনজীবী।  তিনি বলেন, বিয়ের পরও যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারি এজন্য আমার স্বামীর পরামর্শে পরীক্ষায় অংশ নিয়েছি। পরীক্ষায় যেন ভালো ফলাফল করতে পারি সেজন্য পরিবারের সবাই মিলে আমাকে সহযোগিতাও করছেন। দুধের শিশু নিয়ে একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে- বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব দিলীপ কুমার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন জানান, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষার্থী কেন্দ্রের ১৪ নাম্বার কক্ষে পরীক্ষা দিচ্ছেন। এদিকে পরীক্ষা কেন্দ্রের আলাদা একটি কক্ষে ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা রাখার অনুরোধ জানিয়েছেন পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোনো পরীক্ষার্থীর দুধের শিশু বাচ্চা থাকলে যতবার বাচ্চার প্রয়োজন ততবার তার মা যেন তাকে দুধ পান করাতে পারেন- এজন্য পরীক্ষা কেন্দ্রে আলাদা একটি কক্ষে ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা রাখতে নিয়ম-নীতির আলোকে কেন্দ্র সচিবদের নির্দেশনা দেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে রান্নাঘরে ঝুলন্ত ব্যাগে মিলল পাইপগান ও কার্তুজ
মুন্সীগঞ্জে রান্নাঘরে ঝুলন্ত ব্যাগে মিলল পাইপগান ও কার্তুজ

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ারে অভিযান চালিয়ে রান্নাঘরের আঁড়ায় ঝুলন্ত ব্যাগ থেকে দেশীয় তৈরী পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ Read more

অক্টোবরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান
অক্টোবরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, আর যখন সেটি বিশ্বকাপ মঞ্চে, তাও আবার নারীদের — তখন উত্তেজনার পারদ পৌঁছে যায় চরমে। Read more

লক্ষ্মীপুর-১ বিএনপির প্রার্থীকে শোকজ
লক্ষ্মীপুর-১ বিএনপির প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আগাম ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা Read more

শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিনের মৃত্যুর রহস্য তিন মাসেও অমীমাংসিত
শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিনের মৃত্যুর রহস্য তিন মাসেও অমীমাংসিত

শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ব্যবসায়ী মহসিন মিয়া (৩৫) ডাকাতদলের কবলে পড়ে মারা যাওয়ার রহস্য উদঘাটন হয়নি তিন Read more

‘জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, দুঃখিত—এটা নতুন বাংলাদেশ’
‘জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, দুঃখিত—এটা নতুন বাংলাদেশ’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ Read more

কক্সবাজারে এনসিপির ৪ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার
কক্সবাজারে এনসিপির ৪ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার

হঠাৎ আকস্মিক এক সফরে কক্সবাজারের উখিয়ায় অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪ শীর্ষস্থানীয় নেতা। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন