শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) রাজধানীর কাওরান বাজারে পল্লী ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম খান নাসিম। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মো. কামরুজ্জামান কামরুল।বক্তব্যে নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ ধারণ করে আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ও কর্মই জাতির জন্য অনুকরণীয় পথনির্দেশনা হয়ে আছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দলের নির্বাহী সদস্য, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বিআরডিবি কর্মচারী সমিতির সভাপতি একেএম মনিরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বিআরডিবির সাধারণ সম্পাদক মো. শাহজাহান ও মো. বরকত আলী।দোয়া মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিআরডিবির সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতির আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার লক্ষ্য ও আদর্শ অনুসরণে অবিচল থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে
গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে

রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলিতে নিহত তারিক সাইফ মামুন (৫০) চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন। গত Read more

ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও Read more

সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি
সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ ৫ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে Read more

দুর্ধর্ষ ডাকাতির পর মূল্যবান সব রত্ন সরিয়ে নিলো ল্যুভর কর্তৃপক্ষ
দুর্ধর্ষ ডাকাতির পর মূল্যবান সব রত্ন সরিয়ে নিলো ল্যুভর কর্তৃপক্ষ

ফ্রান্সের ঐতিহাসিক ল্যুভর জাদুঘরে সংঘটিত দুঃসাহসিক রত্নচুরির ঘটনার পর কর্তৃপক্ষ এই জাদুঘরের মূল্যবান কিছু রত্ন দেশটির ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর Read more

সেই ছাত্রীকে বিয়ে করলেন নোবেল
সেই ছাত্রীকে বিয়ে করলেন নোবেল

ইডেন মহিলা কলেজের সেই ছাত্রীকে বিয়ে করেছেন গায়ক মাইনুল আহসান নোবেল।বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও পাত্রী Read more

‘এখন ভুল স্বীকার করলেও আ.লীগের আর সময় নেই’
‘এখন ভুল স্বীকার করলেও আ.লীগের আর সময় নেই’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৭ মাস পেরিয়ে গেলেও তারা কোনো অনুতপ্ত হয়নি। এখন যদি এসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন