মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ৩৩ বছর পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষায় ফিরছে দেশটি।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে (পেন্টাগন) নির্দেশ দিয়েছেন, যাতে অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতোই যুক্তরাষ্ট্রও সমানভাবে অস্ত্র পরীক্ষা শুরু করে।ট্রাম্প লিখেন, “অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে এবং আমি যুদ্ধ দপ্তরকে নির্দেশ দিয়েছি যাতে আমরাও সমান ভিত্তিতে পরীক্ষা শুরু করি। এই প্রক্রিয়া এখনই শুরু হবে”। তিনি আরও বলেন, “রাশিয়া দ্বিতীয় স্থানে আছে, আর চীন অনেক পেছনে — তবে পাঁচ বছরের মধ্যেই তারা কাছাকাছি চলে আসবে।”এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু জানাননি এবং সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেননি। অবশ্য ট্রাম্পের ঘোষণায় এটা স্পষ্ট নয় যে— তিনি কি পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার কথা বলেছেন, নাকি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের ফ্লাইট টেস্টের কথা বোঝাতে চেয়েছেন।সাম্প্রতিক বছরগুলোতে চীন দ্রুত তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়িয়েছে। ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাংক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস)-এর হিসাব অনুসারে, ২০২০ সালে ৩০০ পারমাণবিক অস্ত্র থাকা চীনের ভাণ্ডারে ২০২৫ সালে অস্ত্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০০টিতে।মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের ধারণা, ২০৩০ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার এক হাজার ছাড়িয়ে যাবে।এর মধ্যেই রাশিয়া সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও টর্পেডোর সফল পরীক্ষার ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে ট্রাম্প এ নিয়ে মন্তব্য করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচিত ইউক্রেন যুদ্ধ শেষ করার দিকে মন দেওয়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়।রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বুধবার ঘোষণা দেন, তাদের ‘পোসাইডন’ নামে একটি পারমাণবিক টর্পেডোর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি উপকূলীয় অঞ্চলে ভয়াবহ তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করতে সক্ষম বলে বিশ্লেষকরা মনে করেন।এছাড়া অক্টোবরের ২১ তারিখে রাশিয়া নতুন ‘বুরেভেস্তনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং বরে পরদিন ২২ অক্টোবর পারমাণবিক হামলার মহড়া পরিচালনা করে।এর আগে গত আগস্টে ট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করেছেন এবং এতে চীনকেও যুক্ত করতে চান। তবে বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে তাদের অস্ত্রভাণ্ডার তুলনামূলক ছোট হওয়ায় এই আলোচনায় যোগ দেওয়ার দাবি ‘অবাস্তব ও অযৌক্তিক’।উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় ১৯৯২ সালে। মূলত এ ধরনের পরীক্ষা শুধু নতুন অস্ত্রের কার্যকারিতা যাচাই নয়, পুরোনো অস্ত্রগুলো এখনও কার্যকর কি না তাও নিশ্চিত করে। তবে বিশেষজ্ঞদের মতে, নতুন পরীক্ষা চালানো হলে তা হবে রাশিয়া ও চীনের সামনে যুক্তরাষ্ট্রের কৌশলগত শক্তি প্রদর্শনেরই ইঙ্গিত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদির মরদেহ দেশে আনা হবে শুক্রবার
ওসমান হাদির মরদেহ দেশে আনা হবে শুক্রবার

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মরদেহ শুক্রবার (১৯ Read more

দুধের শিশুকে নিয়ে এসএসসি পরীক্ষায় মা
দুধের শিশুকে নিয়ে এসএসসি পরীক্ষায় মা

পাবনার সুজানগরে মাত্র ৪ মাস বয়সি দুধের শিশুকে বাইরে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষায় বসেছেন মা মোছা. মিতা Read more

রাশেদ খানের মামলায় ঢাবির সাবেক প্রশাসন ও আ.লীগ নেতারা অভিযুক্ত
রাশেদ খানের মামলায় ঢাবির সাবেক প্রশাসন ও আ.লীগ নেতারা অভিযুক্ত

২০১৮ সালের কোটা সংস্কার দাবির আন্দোলনের বছরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি এবং ওই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবন Read more

হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদ পরিবারের মানববন্ধন
হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদ পরিবারের মানববন্ধন

ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যরা। রোববার (২২ জুন) Read more

৩ শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে: উপদেষ্টা নুরজাহান
৩ শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে: উপদেষ্টা নুরজাহান

তিন শর্তে চাকরিজীবী পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। সোমবার (১৮ Read more

সিরাজগঞ্জে সালিশি বৈঠকে ভ্যানচালকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে সালিশি বৈঠকে ভ্যানচালকে পিটিয়ে হত্যা

জেলার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে ব্রাহ্মণগাতি গ্রামে মেয়ের বাড়িতে সালিশি বৈঠকে গিয়ে হারান আলী শেখ  (৫৫) পিটিয়ে হত্যা করা হয়েছে।নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন