তিন শর্তে চাকরিজীবী পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।তিন শর্তের কথা তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘শিশুকে সময় দিতে হবে, শিশুর যত্ন নেওয়ায় সমান অংশগ্রহণ থাকতে হবে এবং শিশুটির মায়ের সেবা করতে হবে। পিতৃত্বকালীন ছুটি যদি দিতে হয়, তাহলে সেখানে লিখিত শর্ত থাকবে।’তিনি বলেন, শিশুদের গুঁড়া দুধ খাওয়াতে উদ্বুদ্ধ না করে সমন্বিতভাবে মাতৃদুগ্ধের ওপর জোর দেওয়া প্রয়োজন। এ জন্য সচেতনতা তৈরি করতে হবে। সব ক্ষেত্রে চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই। যেখানে ধারণ ক্ষমতা ২ হাজার ৬০০ সেখানে রোগী আসে ৫ হাজার। এক হিসাব অনুযায়ী ৬৫ শতাংশ ডেলিভারি হয় হাসপাতাল বা ক্লিনিকে এবং ৩৫ শতাংশ গৃহে। কাজেই ধাত্রীদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে।নূরজাহান বেগম বলেন, মাতৃদুগ্ধ নিয়ে কাজ এককভাবে সরকার বা স্বাস্থ্য সেক্টরের নয় বরং এনজিও কর্মী থেকে শুরু করে মসজিদের ইমামেরও। খুতবায় এ বিষয়ে কথা বলা যেতে পারে। এমনকি মন্দির ও গির্জায় সচেতনতামূলক আলোচনা হতে পারে। এখানে মিডিয়ারও দায়িত্ব আছে। মিডিয়া আমাদের কাজগুলো, সচেতনতামূলক কার্যক্রমগুলো উপস্থাপন করে জাতিকে সঠিক পথ দেখাতে পারে।তিনি আরও বলেন, মায়ের স্বাস্থ্য ভালো থাকলে শিশু ভালো দুধ পাবে। কাজেই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিকেলে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি
বিকেলে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ রবিবার Read more

৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

দলীয় শৃঙ্খলাভঙ্গসহ দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের দায়ে ইতোপূর্বে বহিষ্কার হওয়া ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।শনিবার (১০ জানুয়ারি) বিএনপির সিনিয়র Read more

সহোদর হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
সহোদর হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় অপহরণের পর সহোদর ২ শিশুকে হত্যার ঘটনায় আলোচিত মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন Read more

সাটুরিয়ায় নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সাটুরিয়ায় নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ খান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ই আগস্ট) সকাল Read more

স্লিপ রেখে তেলেসমাতি, ৩৫০ টাকার ওষুধের দাম হয়ে যায় আড়াই হাজার!
স্লিপ রেখে তেলেসমাতি, ৩৫০ টাকার ওষুধের দাম হয়ে যায় আড়াই হাজার!

যশোরের চৌগাছা উপজেলার তজবীসপুর গ্রামের জামির হোসেন (৫০) পেটের ব্যথায় আক্রান্ত হলে বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। Read more

অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় ত্রাণ সহায়তা আটকে দিয়ে ইসরায়েল ‘স্পষ্টভাবেই’ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।রোববার (২৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন