নির্বাচনকালে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ এলাকা বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। শফিকুল আলম বলেন, কোনো এলাকায় আত্মীয়-স্বজন নির্বাচনে দাঁড়ালে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সেখানে পদায়ন হবে না। আর নির্বাচনকালে নিজ এলাকা বা শ্বশুরবাড়ি এলাকাতেও পোস্টিং দেয়া হবে না।বিগত তিনটি নির্বাচনে ডিসি, এডিসি ও নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারের নির্বাচনে যুক্ত না রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব।তিনি বলেন, যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হন, পোলিং অফিসার হোন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে, তাদেরকে নির্বাচনে যুক্ত করা যাবে না।যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব সংস্থাকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘নির্বাচনী কর্মকর্তা নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে দুটি পৃথক কমিটি কাজ করবে। ডিজইনফরমেশন মোকাবিলার বিষয়েও বিশেষ টিম গঠন হবে। ফেসবুকের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলছে।’প্রেস সচিব আরও বলেন, সেনাবাহিনী ও নৌবাহিনীসহ মোট প্রায় ৯২ হাজার সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রায় ৯০ হাজার সেনা এবং বাকিরা নৌবাহিনীর সদস্য। সবচেয়ে বড় বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে আনসার বাহিনী। পুলিশের কাছেও থাকবে বডি ক্যামেরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
জয়পুরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী Read more

কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে আমিরাতে
কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে আমিরাতে

এখন থেকে অবিশ্বাস্য কম খরচে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাবেন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা। এতদিন আমিরাতের গোল্ডেন ভিসা পেতে বড় Read more

জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক করবে সরকার
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক করবে সরকার

কোনো ওয়েবসাইট থেকে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচার করা হলে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।রবিবার Read more

তিন সচিবকে বদলি
তিন সচিবকে বদলি

তিন মন্ত্রণালয়ের তিনজন সচিবকে বদলি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন